কার্বি আংলঙের দুই বাঙালি যুবক সহ দীপুচন্দ্রের হত্যার প্রতিবাদ মোমবাতি মিছিল কংগ্রেসের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : কার্বি আংলঙের উত্তপ্ত ঘটনায় দুই বাঙালি হিন্দু যুবক দীপক দে ও সৌরভ দে হত্যার প্রতিবাদে গর্জে উঠলেন কংগ্রেসিরা। শনিবার রাতে শিলচর শহরে কার্বি আংলঙের দুই বাঙালি হিন্দু যুবককে হত্যাকাণ্ডের জন্য বিজেপি সরকারকে দায়ী করে বিচারের দাবিতে মোমবাতি মিছিল বের করে কংগ্রেস। পাশাপাশি বাংলাদেশে হিন্দু নাগরিক দীপুচন্দ্র দাসের নৃশংস…

Read More

প্রেমের জাল, ১৭ বছরের কিশোরীকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ, ব্ল্যাকমেল, আত্মহত্যার চেষ্টা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : শিলচর শহর সংলগ্ন ছোটদুধপাতিল এলাকার এক যুবকের বিরুদ্ধে ১৭ বছরের এক নাবালিকাকে ভয়ভীতি দেখিয়ে ধারাবাহিকভাবে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নাবালিকার পরিবারের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পকশো আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নাবালিকার অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ছেলে প্রথমে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে বিশ্বাস অর্জন করে।…

Read More

দুর্ঘটনায় আহত গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশিস নাথের মৃত্যু ঘটল

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : সড়ক দুর্ঘটনায় আহত গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশিস নাথের মৃত্যু ঘটল। শুক্রবার শেষরাতে চিকিৎসারত অবস্থায় পরপারে পাড়ি দেন তিনি। বয়স হয়েছিল ৫৫ বছর। আশিস নাথের মৃত্যুতে গুরুচরণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। তিনি রেখে গেছেন স্ত্রী সোমা নাথ ও কন্যা অনুমিতা নাথকে। জানা যায়,  শনিবার দুপুরে শ্রীকোণা রামনগর এলাকা থেকে শিলচর…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ‘অমৃত–২০২৫’ সম্পন্ন

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে আয়োজিত হল তিনদিনের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘অমৃত-২০২৫’। শিলচর ও ডিফু ক্যাম্পাসে একযোগে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের লক্ষ্য ছিল আধুনিক ও উদীয়মান প্রযুক্তিতে গবেষণা বিনিময়, আন্তঃবিষয়ক সহযোগিতা গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রযুক্তির দিশা নির্ধারণ। গত ২২…

Read More

ইতিহাস ও সাংস্কৃতিক তথ্য বিকৃত না করে সংরক্ষণ করতে হবে : অধ্যাপক বিশ্বতোষ

শিলচরে ধামাইল নৃত্য ও কন্যা প্রতিযোগিতার সূচনা দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : শিলচরের নর্মাল স্কুলের কাছে চিলড্রেনস পার্ক মঞ্চে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতার পঞ্চম সংস্করণ শনিবার উদ্বোধন হয়েছে। ‘এসো, ধামাইলে পা মেলাই’ শিরোনামে আয়োজিত এই দুই দিনের সাংস্কৃতিক উৎসব ২৮ ডিসেম্বর রবিবার সমাপ্ত হবে। প্রায় ৪০টি নৃত্যদলের অংশগ্রহণে…

Read More

অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হল। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি শুভ্রাংশুশেখর ভট্টাচার্যের সহায়ক উপস্থিতিতে বিদ্যালয়ের অধ্যক্ষা মাধুরী বর্মণের তত্ত্বাবধানে বিভিন্ন খেলাধুলায় বিভিন্ন বিভাগে বিজয়ী হয়ে ওঠা ১২০ জন ছাত্রকে শংসাপত্র ও মূল্যবান পুরস্কার…

Read More

কাছাড়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা শনিবার প্রকাশ করা হয়েছে। কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ১৫ হাজার ৪৩৯ জন। আগের…

Read More

বিভূতিভূষণ গোস্বামীর লেখা ‘মিঞা নামের মালা গলে’ গ্রন্থ শীঘ্রই প্রকাশ

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : বিশিষ্ট লেখক তথা মিজোরাম পোস্টের এডিটর বিভূতিভূষণ গোস্বামীর লেখা ‘মিঞা নামের মালা গলে’ গ্রন্থ শীঘ্রই প্রকাশ হচ্ছে। বইটি ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলায় উন্মোচন করা হবে। ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি চলবে করুণাময়ী পুস্তকমেলা প্রাঙ্গণে। বার্তা প্রকাশনের প্রকাশিতব্য নতুন বইটি মিলবে বার্তা বুক ক্যাফে, কলেজস্ট্রিটের দে’জ, দে বুক স্টোর, বিমলা বুক…

Read More

বাদ্রিপারে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা সম্পন্ন

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : বাদ্রিপার গ্রাম পঞ্চায়েত কমিটি এবং আব্দুল কালাম আজাদ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। দু’দিনব্যপী খেলাধুলার শেষদিন শুক্রবার পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিমানি এমই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ মতিউর রহমান লস্কর, প্রাক্তন আর্মি সুবেদার আব্দুর রশিদ চৌধুরী, গঙ্গাপুর বাদ্রিপার জিপি…

Read More

শীতলপাটি ক্লাস্টারের পিএম বিশ্বকর্মা সুবিধাভোগীদের জন্য বিশেষ পণ্য বাজারজাত ও বাণিজ্য কর্মশালা

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : ভারত সরকারের ক্ষুদ্র, লঘু ও মধ্যম উদ্যোগ বিভাগ (এমএসএমই), গুয়াহাটি কার্যালয়ের উদ্যোগে এবং শিলচর কেশব স্মারক সংস্কৃতি সুরভী (সেবা ভারতী, দক্ষিণ আসাম প্রান্ত)-এর যৌথ আয়োজনে তাপাং শীতলপাটি ক্লাস্টারের পিএম বিশ্বকর্মা সুবিধাভোগীদের জন্য একদিনের বিশেষ পণ্য বাজারজাত ও বাণিজ্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই অনুষ্ঠানে স্থানীয় শীতলপাটি শিল্পীদের পণ্যের বাজারজাতকরণ, লাভবৃদ্ধি…

Read More