৯৬তম জন্মদিনে কালীপঙ্কজ চক্রবর্তীকে সংবর্ধনা বিজেপি নেতৃত্বের

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : ডাঃ কালীপঙ্কজ চক্রবর্তী, শিলচরের খ্যাতনামা চিকিৎসক এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য। সর্বোপরি রাষ্ট্রবাদী এই ব্যক্তিত্ব একসময়ে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির পোলিং এজেন্ট হিসেবেও কাজ করেছেন। সোমবার চক্রবর্তীর ৯৬ তম জন্মদিনে তাঁকে সংবর্ধিত করেন কাছাড় জেলার বিজেপির নেতৃবৃন্দ। এদিন শিলচর শহরে ডাঃ চক্রবর্তীর বাড়িতে যান কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপালকান্তি…

Read More

বিয়ের ২৬ দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য লক্ষীপুরে

কেএইচ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় এক নববধূর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শিলচর সদর থানা এলাকার আলগাপুর নয়ারাজ গ্রামে। জানা গেছে, গত ৭ জানুয়ারি সামাজিক রীতিতে বিয়ে হয় নয়ারাজ গ্রামের রমজান হোসেন লস্করের সঙ্গে বাঁশকান্দি উজান বাদ্রিপার গ্রামের রমিজ উদ্দিন লস্করের কন্যা সাকি…

Read More

ধলাই কেন্দ্রে রাস্তা নির্মাণের জন্য ডিসির সঙ্গে সাক্ষাৎ অমিয়কান্তির

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : ধলাইয়ে প্রস্তাবিত গ্রামীণ ও উন্নয়নমূলক রাস্তা নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা অমিয়কান্তি দাশ। মঙ্গলবার বিজেপি নেতা অমিয়কান্তি দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণে বনভূমি ব্যবহার এবং তার পরিবর্তে ক্ষতিপূরণমূলক বনায়নের জন্য প্রয়োজনীয় জমি…

Read More

আঠারো দফা দাবিতে শিলচরে বিক্ষোভ  সিপিএমের

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : ১৮ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন সিপিএম কাছাড় জেলা কমিটির কমকর্তারা। মঙ্গলবার শিলচর ক্ষুদিরাম মূর্তি পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ দিন বেলা ১২টায় নরসিংটোলায় শতাধিক মানুষ জমায়েত হয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির সামনে এসে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ তাঁদের দাবিগুলি…

Read More

নারী শিক্ষাশ্রম হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে প্রাণ গেল শিশুর, অভিযোগ পরিবারের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : শিলচরের শিব সুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালে চিকিৎসকদের গাফিলতি এবং নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবে প্রাণ গেল এক নবজাতকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। এই ঘটনাকে কেন্দ্র করে মৃত শিশুর পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুরে আট মাসের অন্তঃসত্ত্বা এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ছিলেন…

Read More

তুষারকান্তি নাথের দ্বিতীয় প্রয়াণবার্ষিকী পালন বরাক সংসদের, সাংবাদিকতা পুরস্কার প্রদান

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : লোকসংস্কৃতিবিদ, কবি-প্রাবন্ধিক তথা শিক্ষক তুষারকান্তি নাথের দ্বিতীয় প্রয়াণবার্ষিকী পালন করল বরাক নাগরিক সংসদ। সোমবার শিলচর প্রেসক্লাবের বরাক নাগরিক সংসদ এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বরাক উপত্যকার সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য ও পরম্পরাকে যে ভাবে ঋদ্ধ করে গিয়েছেন তুষারকান্তি, তা নিয়ে  চর্চার যথেষ্ট প্রয়োজন রয়েছে  অভিমত ব্যক্ত করেন। এ…

Read More

শিলচর অধরচাঁদ স্কুলের নয়া ভবন উদ্বোধন ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : শিলচরের  অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত নবনির্মিত ভবনের উদ্বোধন হল। সোমবার বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু সহ শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে অধরচাঁদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন…

Read More

শিলচরে স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব দিবস পালন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : যুগাবতার স্বামী প্রণবানন্দজি মহারাজের ১৩১তম আবির্ভাব তিথি উপলক্ষে চাঁদমারি রোডের ভারত সেবাশ্রম সঙ্গের শিলচর শাখায় এবারও সাড়ম্বরে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে সনাতন ধর্মীয় আচার-আচরণ মেনে স্বামী পরমানন্দজি মহারাজের পূজার্চনা চলে। এরপর উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রূপম নন্দী পুরকায়স্থ,…

Read More

নিউ শিলচর ছাত্র-যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : নিউ শিলচর ছাত্র-যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শিলচর সাই বিকাশ স্কুলের প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছেন।প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার আগামী ২১ ফেব্রুয়ারি গান্ধী ভবনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে। এই তথ্য জানান প্রতিযোগিতার ইনচার্জ উত্তম ঘোষ এবং অঙ্কন বিচারক অরুণকুমার পাল। অনুষ্ঠানে সংস্থার…

Read More

শিলচরে জাতীয় কুষ্ঠ বিরোধী দিবস পালন, সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের কাছাড় জেলার এনএলইপি (জাতীয় কুষ্ঠ নির্মূল কর্মসূচি)-এর উদ্যোগে শুক্রবার জাতীয় কুষ্ঠ নিরাময় দিবস পালন করা হয়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ডার্মাটোলজিস্টস এন্ড ভেনেরোলোজিস্টস এন্ড লেপরোলোজিস্ট (এন ই আই এ ডি ভি এল)- এর বরাক চ্যাপ্টার এবং শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগ ও রোটারি ক্লাব অব শিলচরের…

Read More