গুরুচরণ কলেজ প্রাক্তনীদের উদ্যোগে শিলচর ক্যান্সার হাসপাতালে কম্বল বিতরণ

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : শীতকালের আগমনে ক্যান্সার রোগীদের প্রতি সহানুভূতি জানিয়ে শনিবার শিলচর ক্যান্সার হাসপাতালে গুরুচরণ কলেজ ১৯৭৯ সালের প্রি-ইউনিভার্সিটি বিজ্ঞান বিভাগের প্রাক্তনী সংস্থা ৫০টি কম্বল বিতরণ করেছে। হাসপাতালের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সামান্য কিন্তু অর্থপূর্ণ অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে অভিজিত রায়, অমলেন্দু দে, সর্বেশ্বর নাথ এবং সুপ্রদীপ দত্তরায় কম্বলগুলো হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।…

Read More

হিন্দু নির্যাতন : শিলচের যুব মোর্চার বিক্ষোভ, কুশপুতুল দাহ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, কুশপুতুল দাহ করল কাছাড় জেলা ভারতীয় জনতা যুব মোর্চা। শনিবার দলীয় কার্যালয় থেকে ক্ষুদিরাম বসু পয়েন্ট পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়ে মুহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করা হয়। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে যুব মোর্চা কাছাড়…

Read More

ফ্লাইওভার নির্মিত না হলে শিলচর যানজটের শহর হিসেবে কুখ্যাত হবে : ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : ফ্লাইওভার নির্মিত না হলে শিলচর যানজটের শহর হিসেবে কুখ্যাত হবে। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানাল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়। কাছাড় জেলা কমিটির মুখ্য উপদেষ্টা উদয়শঙ্কর গোস্বামী শিলচরের চরম যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণের অত্যাবশ্যকীয়তা তুলে ধরেন। গোস্বামী বিস্তারিতভাবে বর্তমান যানজটের সমস্যা তুলে ধরে বলেন, ফ্লাইওভার ছাড়া এর সমাধান…

Read More

বিশ্ব ধ্যান দিবসে “ধ্যান সে জ্ঞান” কর্মসূচি শিলচর নিরাময়ের

হাজারের বেশি মেডিটেশন প্রোগ্রামের সংকল্প বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : এবারও  “বিশ্ব ধ্যান দিবস” উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে যৌথভাবে বড়সড় প্রকল্প হাতে নিয়েছে শিলচর ” নিরাময় স্কুল অব যোগ এডুকেশন” ও “ইনস্টিটিউট অব যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস”। এর অঙ্গ হিসেবে “ধ্যান সে জ্ঞান” প্রকল্প শুরু হচ্ছে।…

Read More

দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার দস্তারবন্দী মহফিল ২১শে

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : শিলচর, রংপুর বাহাদুরপুরস্থিত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার ১৩তম বার্ষিক জলসা ও দস্তারবন্দী মহফিল আগামী ২১ ডিসেম্বর, রবিবার মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহফিল উপলক্ষে প্রস্তুতি চলছে জোরকদমে।এ উপলক্ষে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, মহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মওলানা শাহসুফি মুহি উদ্দিন (রংপুরী)। সহ-সভাপতি হিসেবে…

Read More

বদলি কাছাড়ের ডিডিসি ও সিইও

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : বদলি হলেন কাছাড়ের ডিডিসি নরসিং বে। তাঁকে বদলি করা হয়েছে হাইলাকান্দিতে। তাঁর স্থলে যোরহাট থেকে কাছাড়ে বদলি করা হয়েছে রাজীব রায়কে। বদলি হয়েছেন কাছাড় জেলা পরিষদের সিইও প্রণবকুমার বরাও। তাঁকে বদলি করা হয়েছে গোয়ালপাড়ায়। তাঁর স্থলে দিসপুর সচিবালয় থেকে এসেছেন ডি সুচিয়াং। এছাড়া হাইলাকান্দির অতিরিক্ত জেলা কমিশনার দীপমালা গোয়ালাকে বদলি…

Read More

শিলচর মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় দুর্গন্ধযুক্ত জলাবদ্ধতা, দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : শিলচর মেডিক্যাল কলেজের পয়েন্টের ঠিক সামনের দিকে অবস্থিত ব্যস্ত রাস্তার একটি অংশ গর্তে জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে হানাদার হয়ে উঠেছে। এই জলাবদ্ধতার কারণে ই-রিকশা, অটোরিকশা এবং অন্যান্য যানবাহন প্রায়ই পড়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সঠিক ড্রেনেজ ব্যবস্থার অভাবেই এই সমস্যা দেখা দিয়েছে, কিন্তু…

Read More

বিভিন্ন তর্ক-বিতর্কের অবসান, শিলচরে উদ্বোধন হলো ইউনিভার্সেল এক্সপো

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : বিভিন্ন তর্ক-বিতর্ক ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিলচরে উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত ইউনিভার্সেল এক্সপো ২০২৫। বরাক উপত্যকায় প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক মানের এক্সপো নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।বৃহস্পতিবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ইউনিভার্সেল এক্সপো ২০২৫। আয়োজকদের দাবি, এবছরের এক্সপোতে…

Read More

শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানালেন মেজর জেনারেল কুলবীর

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সিআইজেডব্লুর কর্মসূচি বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক অনুপ্রেরণামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুলের কমান্ড্যান্ট মেজর জেনারেল কুলবীর সিং। তিনি বিশ্ববিদ্যালয়ের এনসিসি ক্যাডেট, এনএসএস স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। সদ্য প্রতিষ্ঠিত ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ক্লাবের ব্যানারে আয়োজিত এটিই…

Read More

শিলচর ফ্লাইওভারের দাবিতে গোলদিঘী মলে স্বাক্ষর অভিযান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : শিলচর শহরের ফ্লাইওভার নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় সামাজিক সংগঠন আশ্বাস এনজিও গোলদিঘী মলের সামনে থেকে ব্যাপক স্বাক্ষর অভিযানের শুরু করেছে। এই অভিযানে মলের সব ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করেন গোলদিঘী মলের ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়ীরাই নন, মলের ক্রেতারাও উৎসাহের সঙ্গে স্বাক্ষর করছেন এবং প্রকল্পের প্রতি সমর্থন জানান। এই স্বাক্ষর অভিযান…

Read More