রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সংঘাধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজের প্রয়াণ, আজ শেষকৃত্য
১৭ নভেম্বর : রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রশাসনিক ও বৌদ্ধিক জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন সংঘের প্রবীণ সহ-সংঘাধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজ। সোমবার দুপুর ১২টা ১৩ মিনিটে বৃন্দাবনের একটি চিকিৎসাকেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ভক্ত, অনুগামী ও সন্ন্যাসীদের মধ্যে শোকের আবহ…
