বরদুয়ারে ভয়াবহ শিলাবৃষ্টি, শ শ বিঘা ধানের ফসল নষ্ট
সোনালি ধান ঘরে তোলার আগেই কৃষকদের স্বপ্নভঙ্গ, সরকারি ক্ষতিপূরণের দাবি বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : পলাশবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লোহারঘাট এলাকার বরদুয়ার মৌজায় ঝড়ের সঙ্গে আছড়ে পড়া প্রবল শিলাবৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এলাকার জোজি, গণকপাড়া, সতপুর, মারাভিটা, ভেলেরাসহ একাধিক গ্রামের কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে বিস্তীর্ণ ধানখেত তছনছ…
