পাথারকান্দিতে ট্রেনে কাটা পড়ে মূক ও বধির যুবকের মৃত্যু
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : প্রতিদিনের মতো কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরা হল না বছর ঊনিশের মূক ও বধির এক যুবকের। বাড়ির পাশেই রেললাইন পার হতে গিয়ে রেলে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। হৃদয়বিদারক ঘটনায় মঙ্গলবার পাথারকান্দিতে শোকের ছায়া নেমে এসেছে। হতভাগা যুবকের নাম প্রিতম ঘোষ। পাথারকান্দির বাসিন্দা…
