দু’টি বাইকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪, জিএমসিতে মৃত্যু যুবকের
বরাক তরঙ্গ, ২৪ মে : দু’টি বাইকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে চার হল। পলাশবাড়ি থানার অন্তর্গত বাজারপাড়া এলাকায় মির্জা-পলাশবাড়ি সড়কে শনিবার গভীর রাতে সংঘটিত এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিন যুবক। গুরুতর আহত অবস্থায় আরও দুই যুবককে গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল (জিএমসিএইচ)-এ ভর্তি করা হয়েছে। নলবাড়ির বেলশরের অর্ণব বর্মনকে সঙ্কটজনক অবস্থায় GMCH-এ পাঠানো…
