অসমের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় রূপামণির, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
বরাক তরঙ্গ, ২৪ মে : অসমের ইতিহাসে নতুন স্বর্ণাক্ষরে নাম লিখলেন লখিমপুর জেলার নগাঁওপথার গ্রামের ২৬ বছর বয়সী রূপামণি গড়। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে অসমের প্রথম মহিলা হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এই তথ্য জানিয়েছে Assam Mountaineering Association। গত ২১ মে ভোররাতে আইটিবিপি-র ১১ সদস্যের মহিলা অভিযাত্রী দলের সঙ্গে সফলভাবে…
