মেঘভাঙা বৃষ্টির জেরে রাজৌরিতে হড়পা! জলের তোড়ে ভেসে গেল বহু যানবাহন
১৯ জুলাই : প্রবল বর্ষণের জেরে ভয়াবহ বন্যার কবলে জম্মু ও কাশ্মীরের রাজৌরি। শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে রবিবার ভোরে শহরের নীচু এলাকাগুলিতে জল ঢুকে পড়ে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হড়পায় ভেসে গিয়েছে বহু যানবাহন। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ জুলাই পর্যন্ত জম্মু ও…
