গোলাঘাটে কর্তব্যরত সাংবাদিককে বনকর্মীর হেনস্থা, নিন্দা গুয়াহাটি প্রেস ক্লাবের
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : গোলাঘাটে কর্তব্যরত এনকে টিভির সাংবাদিক দেবাশিস সাহাকে দুই বনকর্মীর শারীরিক হেনস্থা ও দুর্ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গুয়াহাটি প্রেস ক্লাব। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে জেলায় বাজেয়াপ্ত হওয়া অতিরিক্ত বোঝাই পাথর-বালি ভর্তি দু’টি ডাম্পার নিয়ে স্থানীয়…
