রামকৃষ্ণনগরে উদ্ধার সোনার বিস্কুট, আটক মিজোরামের মহিলা সহ ব্যক্তি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ মে : শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে পুলিশের তৎপরতায় ফের সামনে এল আন্তঃরাজ্য চোরাচালান চক্রের সম্ভাব্য যোগসূত্র। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল মূল্যের দুইটি সোনার বিস্কুট উদ্ধার করেছে রামকৃষ্ণনগর থানার পুলিশ। ঘটনায় মিজোরামের দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ২২০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। বাজারমূল্য কয়েক…
