বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ৭ই
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিকে আরও জোরালো ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী ৭ নভেম্বর, শনিবার, শিলচরে এক শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছে। হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির কাছাড় জেলা শাখার আহ্বানে ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এই সমাবেশ…
