যুদ্ধের আশঙ্কা ঘনীভূত, ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

৩ মে : মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আশঙ্কা ঘনীভূত। ইরানকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তেহরানের পাঠানো নতুন ১৪ দফার শান্তি প্রস্তাব খতিয়ে দেখার কথা জানালেও, তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের দাবি, গত ৪৭ বছরে বিশ্বের ক্ষতির জন্য ইরান এখনও ‘যোগ্য মূল্য’ চোকায়নি। ফ্লোরিডায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি…

Read More

ইরান যুদ্ধ শেষে কিউবা দখলের ইঙ্গিত ট্রাম্পের, নতুন করে বিতর্ক

২ মে : ডোনাল্ড ট্রাম্প মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বা সম্ভাব্য ইরান-সংক্রান্ত যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপ হিসেবে কিউবা নিয়ে কঠোর অবস্থান নিতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। শুক্রবার ফ্লোরিডার এক জনসভায় দেওয়া বক্তব্যে বিদ্রূপাত্মক সুরে এই মন্তব্য করেন ট্রাম্প। এক ব্যক্তির পরিচয় করাতে গিয়ে…

Read More

ইরানের নতুন শান্তি প্রস্তাব ঘিরে অনিশ্চয়তা, প্রত্যাখ্যানের পথে ট্রাম্প

২৮ এপ্রিল : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে ইরানের নতুন শান্তি প্রস্তাব ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্রের খবর, যুক্তরাষ্ট্র এই প্রস্তাব গ্রহণে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে—আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী। ইরানের প্রস্তাব অনুযায়ী, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার…

Read More

ইসলামাবাদ সফর বাতিল, ফোনের মাধ্যমেই আলোচনার দিকে ট্রাম্প

২৭ এপ্রিল : ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে সরাসরি বৈঠকের পরিবর্তে এবার টেলিফোনে আলোচনা করার দিকে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আপাতত উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রয়োজন নেই, বরং পরিস্থিতি অনুযায়ী ফোনালাপই বেশি কার্যকর হতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন শক্ত অবস্থানে রয়েছে। তাই ইরান চাইলে সরাসরি যোগাযোগ করতে…

Read More

কুরুচিপূর্ণ, অজ্ঞতার পরিচয় দিয়েছেন ট্রাম্প, ভারতকে নরক বলতেই কড়া জবাব নয়াদিল্লির

২৪ এপ্রিল : ভারতকে নরকের সঙ্গে তুলনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে ‘হেলহোল’ শব্দটি ব্যবহার করা হয়েছে। আমেরিকায় কর্মরত ভারতীয়দের নাম না করে গ্যাংস্টারও বলেছেন। এককথায় ভারতকে, ভারতের নাগরিককে অপমান করেছেন। তারপর থেকেই কড়া সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তৈরি হয়েছে বিতর্ক। ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ভারতের কী অবস্থান হয়, সেই দিকেই নজর ছিল সব…

Read More

আরও তিন সপ্তাহ বাড়ল ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতি

২৪ এপ্রিল: ইজরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে এটিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, বৈঠকটি “খুবই ফলপ্রসূ” হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে…

Read More

উত্তেজনার আবহে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের

২২ এপ্রিল : ইরানের সঙ্গে চলমান উত্তেজনার আবহে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ…

Read More

চুক্তি না হলে বুধবার থেকেই ইরানে ফের সামরিক অভিযান: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

২১ এপ্রিল : ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে, আর এর মধ্যেই কঠোর অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম, এবং সেক্ষেত্রে বুধবার সন্ধ্যা থেকেই ইরানে সামরিক অভিযান আবার শুরু হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “চুক্তি…

Read More

শান্তি চুক্তি না হলে তেহরানে ফের বোমাবর্ষণ, হুঁশিয়ারি ট্রাম্পের

১৮ এপ্রিল : ফের যুদ্ধবিরতি ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে শান্তি চুক্তি না হলে তেহরানে পুনরায় বোমাবর্ষণ শুরু করতে পারে মার্কিন বায়ুসেনা। তাঁর এই মন্তব্যে ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার অ্যারিজোনা থেকে ওয়াশিংটনে ফেরার পথে মার্কিন বায়ুসেনার বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা…

Read More

ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান? ট্রাম্পের দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন জল্পনা

১৭ এপ্রিল : ইরান কি পরমাণু অস্ত্র তৈরির পথ থেকে সরে আসছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চাঞ্চল্যকর দাবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, তেহরান তাদের কাছে মজুত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম—যাকে তিনি ‘পারমাণবিক ধুলো’ বলে উল্লেখ করেন—তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে।…

Read More