“আমার বুথ, আমার দায়িত্ব”— ধলাইয়ে কংগ্রেসের টানা জনসংযোগ কর্মসূচি
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই বিধানসভা আসন পুনরুদ্ধারে তৎপর ভারতীয় জাতীয় কংগ্রেস। সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার নরসিংহপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জিপিতে একযোগে অনুষ্ঠিত হল বিস্তৃত বুথ সভা।নরসিংহপুর ব্লকের ধলাই, জীবনগ্রাম, মথুরাপুর শ্যামাচরণপুর, চান্নিঘাট, ভাগাবাজার এবং সপ্তগ্রাম জিপিতে বুথ সভা অনুষ্ঠিত হয়। সভাগুলিতে…
