নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা বাইকের, মৃত্যু এক, আহত দুই
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : ধলাইয়ের রাজঘাট এলাকায় ৩০৬ নং শিলচর–আইজল জাতীয় সড়কে রবিবার সন্ধ্যায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও দুই যুবক গুরুতরভাবে আহত হন। জানা গেছে, রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে হাওয়াইথাঙের দিক থেকে ভাগাবাজার অভিমুখে আসা একটি বাইক ওরিয়েন্টাল স্কুলের সামনে একটি অটো পাস…
