২২টি সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : গুয়াহাটির এক অভিজাত হোটেলে রাজ্যের প্রায় ২২টি সংগঠনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে উপস্থিত ছিলেন আটাছুর সভাপতি মিলন বরগোহাঁইসহ আহোম সভা, টাইপা, আহোম সেনা, পূর্বাঞ্চল তাই সাহিত্য সভা, ফুরালুং সংঘ, আহোম জাতীয় গণ মঞ্চ এবং বিভিন্ন বংশাবলীর নেতৃবৃন্দ। বৈঠকে আহোম জনগোষ্ঠীর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে…

Read More

প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উদ্বোধন অমিত শাহর

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : অসমের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে রবিবার মোট ২,০৯২ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের সফরে শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছানোর পর রবিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করেন এবং আরও কয়েকটি প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাগজ্যোতিষপুর…

Read More

বরাকে ১৩/১৩ জোটের মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ বাণী

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : অসমে এনডিএ-র সবচেয়ে বড় শরিক অসম গণ পরিষদ (অগপ)-এর সঙ্গে বিধানসভা নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রবিবার সকালে। শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তাঁর উপস্থিতিতেই আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বা। শনিবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান,…

Read More

শিলচরে “অসম সচিবালয়, বরাক উপত্যকা” উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : বরাক উপত্যকার উন্নয়নের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হল। শনিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে “অসম সচিবালয়, বরাক উপত্যকা”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সচিবালয়ের উদ্বোধনের মাধ্যমে বরাক উপত্যকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুততর হবে…

Read More

সংস্কৃতি ও সাহসিকতায় সমৃদ্ধ বরাকে এলেই এক বিশেষ অনুভূতি হয় : মোদি

একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর______ আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ মার্চ : বরাক উপত্যকা সফরে এসে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচগ্রাম থেকে বরাপানি পর্যন্ত নির্মিতব্য এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পের শিলান্যাস করেন তিনি। পাশাপাশি শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত উড়ালসেতুর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রায় ৩.৫ কিলোমিটার…

Read More

নির্বাচনের প্রাক্কালে ৫,৬৯০ জনকে নিয়োগপত্র প্রদান, পাঁচ বছরে ১,৬৪,৩৫৯টি চাকরির দাবি মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১২ মার্চ : আসন্ন নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার শেষবারের মতো নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৫,৬৯০ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। জানা গেছে, এই সরকারি চাকরিগুলি মূলত বিদ্যুৎ ও শিক্ষা বিভাগে প্রদান করা হয়েছে। নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন…

Read More

মুখ্যমন্ত্রীর হাতে নখের আঁচড়ের দাগ, নিতে হল টিটেনাস

বরাক তরঙ্গ, ১১ মার্চ : কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে একটি হাতকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। সেই হাতে নখের আঁচড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আলোচিত হাতটি হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’র সময় বহু মানুষ ভালোবাসা থেকে মুখ্যমন্ত্রীকে স্পর্শ করতে গেলে তাঁর হাতে নখের দাগ পড়ে। এই ঘটনাকেই কেন্দ্র করে গত কয়েকদিন ধরে…

Read More

ফকর উদ্দিন আলি আহমদ মেডিক্যালের নাম পরিবর্তন সহ একাধিক সিদ্ধান্ত মন্ত্রিসভায়

বরাক তরঙ্গ, ১০ মার্চ : মঙ্গলবার রাতে দিসপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকের পর গণশিল্পী রাজীব শদিয়ার স্ত্রীকে নিয়োগপত্র প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী উপাসনা বকলিয়াল গগৈকে নিয়োগপত্র তুলে দেন। তাঁকে তিনসুকিয়ায় রাজস্ব বিভাগে তৃতীয় শ্রেণির চাকরি দেওয়া হয়েছে। এদিনের মন্ত্রিসভা…

Read More

গুয়াহাটিতে ৫.৪ কিলোমিটার দীর্ঘ ‘মহারাজ পৃথু’ উড়ালসেতুর উদ্বোধন

বরাক তরঙ্গ, ১০ মার্চ : মঙ্গলবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে আমবাড়ি–চানমারি–নুনমাটি সংযোগকারী অসমের দীর্ঘতম উড়ালসেতু ‘মহারাজ পৃথু’ উড়ালসেতুর উদ্বোধন করেন। প্রায় ৫.৪ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসেতুটি আমবাড়ি, চানমারি এবং বামুনীমৈদামসহ শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার উপর দিয়ে নির্মিত হয়েছে। প্রায় ৮৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই উড়ালসেতুটি পুরনো চানমারি উড়ালসেতুর সঙ্গেও সংযুক্ত করা হয়েছে।…

Read More

নির্বাচনের আগে চমক: ৪০ লক্ষ অরুণোদয় হিতাধিকারীর অ্যাকাউন্টে একদিনে ৩৬০০ কোটি টাকা

বরাক তরঙ্গ, ১০ মার্চ : নির্বাচন সামনে রেখে মঙ্গলবার এক নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। একই দিনে এবং প্রায় একই সময়ে রাজ্যের প্রায় ৪০ লক্ষ ‘অরুণোদয়’ হিতাধিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ল মোট ৩৬০০ কোটি টাকা। অরুণোদয় প্রকল্পের আওতাভুক্ত প্রতিটি হিতাধিকারীকে মঙ্গলবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৯ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর…

Read More