ক্ষমতা থাকলে ইমার্জেন্সি জারি করুন: দিপকে

১৫ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও শক্ত চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিল ‘ককরোচ’রা। বুধবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে জানিয়ে দিলেন, ‘ক্ষমতা থাকলে আপনি সরকারিভাবে ইমার্জেন্সি জারি করুন। এভাবে ভীরু কাপুরুষের মতো ছলেবলে দমনপীড়ন চালাবেন না।’ শুধুমাত্র চ্যালেঞ্জ ছোড়াই নয়। এদিন দিল্লিতে নয়া কর্মসূচিরও ঘোষণা করে দিয়েছেন দিপকে। বলেছেন, ‘১৬…

Read More

যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা, প্রতিবাদের জন্য বিকল্প তিনটি স্থান নির্ধারণ

১২ অক্টোবর : দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচি নিয়ে নিষেধাজ্ঞা জারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরের পরিবর্তে রাজধানীতে প্রতিবাদ কর্মসূচির জন্য তিনটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে। পুরনো দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ…

Read More

অভিজিৎ দীপকে-সহ CJP-র ৩ নেতাকে সতর্কতামূলক গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেটের দপ্তরে হাজিরা দিতেই মুক্তি

১১অক্টোবর : রবিবার যন্তর মন্তরে দ্বিতীয় দিনের আন্দোলন শুরু আগেই কড়া পদক্ষেপ দিল্লি পুলিশ-প্রশাসনের। সূত্রের খবর, যন্তর মন্তরে জমায়েতের ডাক দেওয়ার অভিযোগে তিন আন্দোলনকারীকে সতর্কতামূলক গ্রেপ্তার (Preventive Arrest) করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সিজেপি-র অন্যতম প্রধান মুখ অভিজিৎ দীপকে এবং দলের আরও দুই গুরুত্বপূর্ণ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। রাজধানীতে নতুন করে যাতে কোনও…

Read More

গুয়াহাটিতে CJP-র মুখপাত্রসহ একাধিক কর্মী আটক

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : গুয়াহাটিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র সহ-আহ্বায়ক ও মুখপাত্র আশুতোষ রাঙ্কাসহ দলের প্রায় ১০ জনেরও বেশি কর্মীকে অসম পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার তাঁদের গুয়াহাটির কাহিলিপাড়ায় নিয়ে যাওয়া হয় বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। CJP-র পক্ষ থেকে জানানো হয়, রবিবার গুয়াহাটির জনতা ভবনের কাছে দলের স্বেচ্ছাসেবকদের একটি বৈঠকের…

Read More

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিইসি-র পদত্যাগ দাবি সিজেপি-র, ৪৮ ঘণ্টার সময়সীমা

২৪ সেপ্টেম্বর : জাতীয় নির্বাচন কমিশনের (ECI) ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে কড়া আক্রমণ শানাল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি (CJP)। সম্প্রতি নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া এবং ভোটার তালিকা সংক্রান্ত নানা বিতর্ককে সামনে রেখে খাস রাজধানীতে একটি সাংবাদিক বৈঠক করেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। সেখান থেকেই…

Read More

বিদেশে কী ভাবে পড়াশোনা? খরচ এল কোথা থেকে? RTI-এর পরেই স্পষ্ট জবাব দীপকের

৩ আগস্ট : আমেরিকার বস্টনের পড়ুয়া ও ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। যন্তর মন্তরে আন্দোলনের পরেই নিশানায় CJP-র প্রতিষ্ঠাতা। তাঁর উচ্চশিক্ষার খরচের উৎস সন্ধানে RTI করে তদন্তের আবেদন উঠতে নিজেই স্পষ্ট জবাব দিলেন তিনি। উচ্চশিক্ষার খরচ কী ভাবে বহন করেছিলেন, তা নিয়ে তাঁর দাবি, তিনি বস্টন ইউনিভার্সিটি থেকে ডিন’স স্কলারশিপ পেয়েছিলেন এবং বাকি…

Read More

হাতে আম্বেদকরের আত্মজীবনী, দিল্লিতে পা রাখলেন অভিজিৎ ! অনুমতি নিয়েই পথে নামছে সিজেপি

৬ জুন : নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভের অনুমতি চেয়েছিল ককরোচ জনতা পার্টি। আত্মপ্রকাশের পর কয়েকদিনেই সোশ্যাল মিডিয়া জুড়ে জনপ্রিয় হয়ে গিয়েছে এই পার্টি। এদিন, প্রথম বিক্ষোভ কর্মসূচি রয়েছে তাঁদের। আর সিজেপিকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফে। শনিবার সকালে রাজধানীর যন্তর মন্তরে এই প্রতিবাদ…

Read More