হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
২৭ সেপ্টেম্বর : কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে মন্ট্রিলের দক্ষিণ-পূর্বে স্যাঁত-ব্রিজিদ-দ’ইবারভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে হাইওয়ে ১০-এর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর সময় হেলিকপ্টারটি আগুনে জ্বলছিল। কুইবেকের প্রাদেশিক পুলিশ স্যুরেতে দু কেবেক…
