বলিভিয়ায় টাকার বান্ডিল বোঝাই সেনা বিমান দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু, নোট কুড়োনোর হিড়িক
২৮ ফেব্রুয়ারি : ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ আমেরিকার বলিভিয়া। দেশটির রাজধানী লা পেজ সংলগ্ন এল অল্টো শহরে শুক্রবার মুখ থুবড়ে পড়ল একটি বিশালাকার সামরিক মালবাহী বিমান। টাকার বান্ডিল বোঝাই সেই বিমানটি হাইওয়ের ওপর আছড়ে পড়লে পিষ্ট হয় একাধিক গাড়ি। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।…
