বিধানসভায় হাতে সুপারি নিয়ে সরব জুবেইর, স্থানীয় চাষীদের সমস্যা তুলে ধরলেন, চাইলেন এসওপি

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : অসম বিধানসভার অধিবেশনে হাতে স্থানীয় সুপারি নিয়ে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সরব হলেন বিধায়ক জুবেইর আনম মজুমদার। স্থানীয় সুপারি চাষিদের স্বার্থরক্ষার দাবিতে তিনি সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন এবং সুপারি খাতকে সুরক্ষিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও দেন। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে জুবেইর আনম মজুমদার বলেন, স্থানীয় সুপারির জন্য…

Read More

এক সপ্তাহের বিরতির পর আজ থেকে ফের শুরু বিধানসভার বাজেট অধিবেশন

বরাক তরঙ্গ, ২২ জুলাই : এক সপ্তাহের বিরতির পর মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে অসম বিধানসভার বাজেট অধিবেশন। সকাল সাড়ে ৯টায় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।উল্লেখ্য, ষোড়শ অসম বিধানসভার বাজেট অধিবেশনে গত ১০ জুলাই ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। তবে আজকের অধিবেশনে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত…

Read More

বিধানসভায় সমরূপ নাগরিক সংহিতার সমর্থনে যুক্তি তুলে ধরলেন এনডিএ বিধায়করা

বরাক তরঙ্গ, ২৭ মে : অসম বিধানসভায় ‘উমৈহতীয়া দেওয়ানী বিধি, অসম বিধেয়ক ২০২৬’ তথা সমরূপ নাগরিক সংহিতা নিয়ে তুমুল বিতর্ক অব্যাহত রয়েছে। এই আবহেই এনডিএ-র বিধায়করা দাবি করেছেন, সদনে উত্থাপিত এই বিলের মূল লক্ষ্য মহিলাদের অধিকার সুরক্ষিত করা। শাসকদলের সদস্যদের বক্তব্য, প্রস্তাবিত আইন কোনও ধর্ম বা ধর্মীয় প্রথার বিরুদ্ধে নয়। বিধায়করা বিলটিকে এক ঐতিহাসিক পদক্ষেপ…

Read More

সুতারকান্দি বন্দর দ্রুত চালুর দাবিতে বিধানসভায় সরব আমিনুর রশিদ চৌধুরী

জলাবদ্ধতা থেকে শিক্ষক, স্বাস্থ্যসংকট দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান চেয়েও বিধানসভায় সরব মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৫ মে : বরাক উপত্যকার অর্থনীতি রক্ষায় দ্রুত ভারত-বাংলাদেশ বাণিজ্য স্বাভাবিক করে শ্রীভূমির সুতারকান্দি আন্তর্জাতিক স্থলবন্দর পুনরায় চালুর দাবিতে অসম বিধানসভায় সরব হলেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। একইসঙ্গে বরাক উপত্যকায় বাড়তে থাকা মাদক ও ড্রাগস পাচার রুখতে…

Read More

মূল্যবৃদ্ধি : অখিল-পীযূষের মধ্যে বাকবিতণ্ডার

বরাক তরঙ্গ, ২৫ মে : আজ অসম বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন। অধিবেশনে মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে বিধায়ক অখিল গগৈ এবং পীযূষ হাজরিকার মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। দেশে মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকার বক্তব্যকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।সদনের মেঝেতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, “অধ্যক্ষ মহোদয়, ইজরায়েল-আমেরিকা ও ইরানের…

Read More

বিধানসভায় উত্থাপিত UCC বিল, পেশ অতুল বরার

বরাক তরঙ্গ, ২৫ মে : অসম বিধানসভায় উত্থাপিত হলো UCC বিল। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রী অতুল বরা বিধানসভায় এই বিলটি উত্থাপন করেন। হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় কার্যকালের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই UCC-র খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছিল। প্রথম মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “জনজাতীয় জনগোষ্ঠীকে UCC বিলের আওতার বাইরে রাখা হবে। ধর্মীয় পরম্পরাকেও UCC-র বাইরে রাখা হবে।…

Read More

শুরু হল ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশন, শপথ নিলেন বিধায়করা

বরাক তরঙ্গ, ২১ মে : আজ থেকে শুরু হয়েছে ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশন। চারদিনব্যাপী কর্মসূচির মাধ্যমে ড. হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বিধানসভা অধিবেশন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়। আজ ষোড়শ অসম বিধানসভার নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব…

Read More

আজ থেকে শুরু হয়েছে অসম বিধানসভার বাজেট অধিবেশন

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : আজ থেকে শুরু হয়েছে অসম বিধানসভার বাজেট (লেখানুদান) অধিবেশন। সোমবার সকাল ৯-৩০টায় লক্ষ্মণপ্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে অধিবেশনের কার্যসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই অধিবেশনটি পঞ্চদশ অসম বিধানসভার শেষ অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে। এই অধিবেশন শেষে ২০২৬–২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন অসম বিধানসভার সাধারণ নির্বাচনের পর, অর্থাৎ আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার…

Read More

অখিল নিলম্বিত, বিধানসভা প্রাঙ্গণেই ডিটেনশন রুম চাইলেন বিমল

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : অসম বিধানসভায় ডিটেনশন রুম স্থাপনের দাবি তুললেন মন্ত্রী বিমল বরা। তাঁর বক্তব্য, নিলম্বিত (সাসপেন্ড হওয়া) বিধায়কদের জন্য বিধানসভা প্রাঙ্গণেই এমন একটি কক্ষ থাকা উচিত, যেখানে তারা নিলম্বনের পর অবস্থান করবেন এবং বাইরে যেতে পারবেন না। বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। মন্ত্রী বরা জানান,”বিধানসভায় এমন একটি…

Read More

পশু নির্যাতন প্রতিরোধ আইনের বাইরে মহিষ যুদ্ধ, পাস বিল

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : বৃহস্পতিবার অসম বিধানসভায় গৃহীত হয়েছে একটি সংশোধিত বিল। তামিলনাড়ুর ‘জালিকাট্টু’-র মতোই অসমের ঐতিহ্যবাহী মহিষ লড়াই–কে পশু নির্যাতন প্রতিরোধ আইনের আওতার বাইরে রাখা হল সংশোধিত বিলে। ‘পশু নির্যাতন বিরোধী (অসম সংশোধনী) বিল, ২০২৫’ পাসের সময় পশুপালন ও পশু-চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, মূল আইনে কিছু ঐতিহ্যগত প্রথাকে এর আওতা থেকে…

Read More