ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগার থেকে এক দিনের প্যারোলে মুক্তি পেলেন অমৃতপাল সিং
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বন্দিজীবন কাটানো ‘ওয়ারিস পাঞ্জাব দে’-র প্রধান অমৃতপাল সিং এক দিনের জন্য প্যারোল পেলেন। ঠাকুমার শেষকৃত্যে অংশগ্রহণের জন্য তাঁকে এই প্যারোল মঞ্জুর করেছে অমৃতসরের আদালত। গত রবিবার অমৃতপাল সিংয়ের ঠাকুমা চরণ কৌরের মৃত্যু হয়। তাঁর শেষকৃত্যে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন জানানো হয়েছিল।…
