নিজের ৭ সন্তানসহ মোট ১০ জনকে  হত্যা, অভিযুক্তকে গুলি করে মারল পুলিশ

২০ এপ্রিল : মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে এক মর্মান্তিক গণগুলির ঘটনায় নিজের সাত সন্তানসহ মোট ১০ জনকে হত্যা করেছে এক ব্যক্তি। পুলিশ এই ঘটনাকে “পারিবারিক অশান্তি” (ডোমেস্টিক ডিস্টার্ব্যান্স) হিসেবে উল্লেখ করেছে। মৃত শিশুদের বয়স এক বছর থেকে ১৪ বছরের মধ্যে বলে জানা গেছে। বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস-এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।…

Read More

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

৫ এপ্রিল : ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে ইরান থেকে বের করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। গত শুক্রবার ইসলামিক বিপ্লবী গার্ড বিমানটি ভূপাতিত করে। সংবাদমাধ্যম এক্সিওস রবিবার জানিয়েছে, যাকে উদ্ধার করা হয়েছে তিনি ভূপাতিত বিমানের ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। বিমানটি ইরানি সেনারা বিধ্বস্ত করার পর সেটি থেকে বের…

Read More

যুদ্ধের মাঝপথেই সেনাপতি বিদায়! মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত

৩ এপ্রিল : পশ্চিম এশিয়ায় ইরান-আমেরিকা সংঘাত যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড়সড় রদবদল ঘটাল ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন সেনার ৪১তম চিফ অফ স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জকে (General Randy George Fired) অবিলম্বে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ। হোয়াইট হাউসের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। যুদ্ধের ময়দানে…

Read More

ফের ‘নো কিংস’ আন্দোলনে উত্তাল মার্কিন মুলুক, ইরানে হামলার প্রতিবাদে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

২৯ মার্চ : মার্কিন মুলুকেই জনগণের তীব্র ক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। যে ক্ষোভের আগুন ছড়িয়েছে এবার রাস্তায়। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখিয়ে রাস্তায় জড়ো হয়েছেন কয়েক লক্ষ বাসিন্দা। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়িয়েছে ট্রাম্পবিরোধী আন্দোলনের আঁচ ইউরোপেও। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানে একমাসের বেশি সময় ধরে যুদ্ধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে…

Read More

বিমানবন্দরের দুর্ঘটনা, রানওয়েতে বিমান ও দমকলের গাড়ির সংঘর্ষ

২৩ মার্চ : নিউ ইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। একটি বিমানের সঙ্গে বিমানবন্দরেরই একটি দমকলের গাড়ির সংঘর্ষ ঘটে। বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে ‘এয়ার কানাডা এক্সপ্রেস’-এর একটি বিমানের সঙ্গে দমকল গাড়ির সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংঘর্ষের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে উদ্ধার…

Read More

আমেরিকায় কমছে ভারতীয় পণ্যের দাম, ট্রাম্পকে ধন্যবাদ

৭ ফেব্রুয়ারি : অবশেষে আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শুল্ক প্রত্যাহার নিয়ে নির্দেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই স্বাক্ষরের পর আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক কমে হচ্ছে ১৮ শতাংশ। একইসঙ্গে দুই দেশের অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোও চূড়ান্ত হয়ে গেল। এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির…

Read More