আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, প্রাণ গেল ৬ পড়ুয়ার
২৮ নভেম্বর : স্কুলের পাশের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৬ পড়ুয়ার। আহত হয়েছেন আরও ৯৭ জন। শনিবার সকালে আফগানিস্তানের (Afganistan) পূর্বাঞ্চলের কুনার প্রদেশে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, একটি মাধ্যমিক স্কুলের পাশের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। ওই বাড়িতে খনির কাজে ব্যবহারের জন্য মজুত করে রাখা হয়েছিল ডিনামাইট। প্রাথমিকভাবে অনুমান,…
