সিবিএসই দশম শ্রেণির ফলাফলে সাফল্য আজহারুল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : চলতি বছরের সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করে শ্রীভূমি জেলার গর্ব হয়ে উঠেছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জের মেধাবী ছাত্র আজহারুল ইজাজ। পরীক্ষায় ৯৬.৬ শতাংশ নম্বর পেয়ে ডিস্টিংশনসহ উত্তীর্ণ হয়েছে।
সব বিষয়ে লেটার মার্ক অর্জন করে আজহারুল শুধু নিজের পরিবার নয়, বিদ্যালয়, গ্রাম ও সমগ্র এলাকার মুখ উজ্জ্বল করেছে। তার প্রাপ্ত নম্বরের মধ্যে রয়েছে ইংরেজিতে ৯৭, হিন্দিতে ৯৫, গণিত (স্ট্যান্ডার্ড) ৯৭, বিজ্ঞানে ৯১, সমাজবিজ্ঞানে ১০০ এবং অতিরিক্ত বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ১০০। বিশেষ করে দু’টি বিষয়ে শতভাগ নম্বর অর্জন তার অসাধারণ মেধা ও অধ্যবসায়ের প্রমাণ বহন করে।

ভাঙ্গা এলাকার রসুলপুর গ্রামের বাসিন্দা আজহারুল বর্তমানে সেটেলমেন্ট এলাকায় বসবাস করে। তার বাবা মোহাম্মদ আব্দুল হামিদ করিমগঞ্জ ভেটেনারি বিভাগের কর্মী এবং মাতা নাজরিন সুলতানা চৌধুরী একজন অঙ্গনওয়াড়ি কর্মী। সাধারণ পরিবার থেকে উঠে এসে তার এই সাফল্য এলাকায় এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই কৃতিত্বের পেছনে মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের অবদান স্মরণ করে আজহারুল জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের উৎসাহই তাকে এই সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। তার কথায়, “পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে সাফল্য অবশ্যই আসে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *