সোনাই রেফারি অ্যাসেসিয়েশনের ভোটাভুটির মাধ্যমে সভাপতি-সম্পাদক নির্বাচিত

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : সোনাই রেফারি অ্যাসেসিয়েশনের নয়া কমিটি গঠন হল। কমিটির প্রধান দু’টি পদে একাধিক দাবিদার হওয়ায় ভোটাভুটির মাধ্যমে নয়া কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। শুক্রবার সোনাই এনজি এইচএস স্কুলের মাঠের প্যাভেলিয়নে অনুষ্ঠিত নির্বাচন। তাহির আহমদ লস্কর প্রিসাইডিং অফিসার ও অবজারভার বদর উদ্দিন মজুমদারের তত্বাবধানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ শুরু হয়। মোট ২১ ভোটারের মধ্য ১৯ জন ভোটদান করেন। দু’জন অনুপস্থিত ছিলেন। দু’টি পদে দু’জন করে প্রার্থী ছিলেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে রাজীব আহমদ লস্কর ও সায়াজুল হক লস্কর (টিটু) এবং সাধারণ সম্পাদক পদে হোসেন আহমদ লস্কর ও শামিম আহমদ বড়ভূইয়া। ভোটদান শেষে গণনা শুরু হয়।

সভাপতি পদে রাজীব আহমদ পেয়েছেন ১৩টি ও টিটু লস্কর পান মাত্র ৬টি ভোট। বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন হোসেন আহমদ লস্কর। তিনি পান ১৬টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বদ্ন্বী শামিম আহমদের ঝুলিতে পড়ে মাত্র তিনটি ভোট। গণনা শেষে প্রিসাইডিং অফিসার তাহির আহমদ সভাপতি রাজীব আহমদ ও সাধারণ সম্পাদক পদে হোসেন আহমদকে জয়ী ঘোষণা করেন।

ভোটপর্ব শেষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই মাতৃভূমি সংস্থার সভাপতি সিতাংশু দাস, সদস্য বাপ্পা পাল, আমড়াঘাট মাতা সংঘের কর্তা জিষ্ণু ভট্টচার্য, সাহিনুর আলম আহমদ, এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর, আব্দুল জলিল সহ অনেকে। আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *