বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : তামুলপুরের বরশিরাল এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটল। পাগলাদিয়া নদীতে স্নান করতে গিয়ে ২ বোনসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, বোন গুড্ডু ডেকার বাড়িতে বেড়াতে এসে একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিলেন পিঙ্কি ডেকা এবং ভগ্নীপতি দীপজ্যোতি দাস। সেই সময় নদীর বুকে এক্সকেভেটর দিয়ে খনন করা গভীর গর্তে পড়ে যান তাঁরা।
দুর্ভাগ্যবশত, ওই গর্তে তলিয়ে গিয়ে গুড্ডু ডেকা, পিঙ্কি ডেকা এবং দীপজ্যোতি দাসের সলিলসমাধি ঘটে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



