শিলচরে প্রাক্তন অলিম্পিয়ানদের সংবর্ধনা

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ জুন :
বিশ্ব অলিম্পিক দিবসকে উপলক্ষ করে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসমের প্রাক্তন অলিম্পিয়ান খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন অলিম্পিয়ানদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএসএ-র পক্ষ থেকে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত প্রাক্তন অলিম্পিয়ানদের সম্মান জানানোয় উপস্থিত মহলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংবর্ধিত খেলোয়াড়দের মধ্যে ছিলেন স্বপ্না নাথ, সুতপা নাথ, ঝুমা দাস, পারভিন সুলতানা, সানি বেগম বড়ভূইয়া, আব্দুল রহিম বড়ভূইয়া ও সুনন্দা চানু।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক ডিএসএ-র একাধিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক প্রণব কল্যাণ দে। উপস্থিতদের মধ্যে সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, সহ সভাপতি নন্দদুলাল রায় ছাড়াও ছিলেন সুশীল বণিক, সত্যজিৎ দাস, সুখেন সরকার, রাজু হাজাম, বাবু সিং, বাচ্চু দাস, হীরালাল দাস, শিবাশিস চক্রবর্তী, পার্থ দেব, রাহুল দে-সহ অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *