এসআর নামে হয়রানির অভিযোগ অনির্দিষ্টকালীন অনশনে সমাজকর্মী সঞ্জীব
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : শিলচর স্পেশাল রিভিশন প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষের উপর হয়রানি, অন্যায় ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ক্ষদিরাম বসুর মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালীন অনশনে বসেছেন সমাজকর্মী সঞ্জীব রায়। অনশনস্থল থেকে সঞ্জীব রায় অভিযোগ করেন, স্পেশাল রিভিশনের নামে পরিকল্পিতভাবে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং একটি…
