কানিশাইলের নবজাগরণ স্কুলে তিন টপার—রশিদা, হাফিজা ও নাসরিন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শ্রীভূমি শহর সংলগ্ন কানিশাইলের নবজাগরণ শিক্ষানিকেতন প্রথম ব্যাচেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজিরবিহীন সাফল্য অর্জন করে জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সদ্য প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান প্রথম বছরেই ৯৩ শতাংশ পাসের হার তুলে ধরে শিক্ষাঙ্গনে এক শক্তিশালী বার্তা দিয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হয়েছে।…
