পঞ্চায়েত কাপ ফুটবলে সেমিতে মারিয়া এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জুন : ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে আয়োজিত পঞ্চায়েত কাপ ২০২৬ নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রথম কোয়াটার ফাইনাল খেলায় ৩-০ গোলে জয়ী হয়েছে মারিয়া এফসি। বুধবার রাজঘাট রাজীব গান্ধি স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে প্রথম কোয়াটার ফাইনাল খেলায় মুখোমুখি হয় জয়ধনপুর এফসি বনাম মারিয়া এফসি। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠে। ম্যাচের প্রথমার্ধ্বে ১-০ গোলে এগিয়ে যায় মারিয়া এফসি। দ্বিতীয়ার্ধ্বে আরও দুইটি গোল করে দলের জয় নিশ্চিত করে মারিয়া এফসি। এদিনের খেলায় ৩-০ গোলের ব্যবধানে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দল হিসাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মারিয়া এফসি।

এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন মারিয়া এফসি দলের খেলোয়াড় চাংতে জুয়ালা। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সপ্তগ্ৰাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জাহেদ হোসেন লস্কর, জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি ময়না মিয়া লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন লস্কর। এছাড়া এদিন শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার পেলেন ভিয়া কিমা। তার হাতে পুরস্কার তুলে দেন ভাগাবাজার গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি মনসুর হিলাল, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন মজুমদার, জাবির হোসেন লস্কর।  বৃহস্পতিবার দ্বিতীয় কোয়াটার ফাইনালে মাঠে নামবে রাজঘাট এফসি বনাম বাপ্পন এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *