উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দিন ঘোষণা

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী ২৮ এপ্রিল ঘোষণা করা হবে উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল। সামাজিক মাধ্যমে ফল প্রকাশের দিন ঘোষণা করেন তিনি।

এবারের উচ্চমাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় মোট ৩,৩০,৭৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে কলা শাখায় পরীক্ষায় বসেছে ২,৪৭,৮৬৫ জন। কলা শাখায় পরীক্ষার্থী ছেলেদের সংখ্যা ১,০২,৬৪৮ জন এবং মেয়েদের সংখ্যা ১,৪৫,২১৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের একজন পরীক্ষার্থীও রয়েছে।

বিজ্ঞান শাখায় মোট ৬১,৫৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৩৪,৮০১ জন ছেলে এবং ২৬,৭৬৬ জন মেয়ে পরীক্ষায় বসেছে। এখানেও তৃতীয় লিঙ্গের একজন পরীক্ষার্থী রয়েছে।
বাণিজ্য শাখায় মোট ১৯,৮০৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৩,৭৮২ জন ছেলে এবং ৬,০২৪ জন মেয়ে। অন্যদিকে, বৃত্তিমূলক শাখায় মোট ১,৫০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৬১৮ জন ছেলে এবং ৮৮৭ জন মেয়ে পরীক্ষায় বসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *