বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এন্টি করাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কাছাড় ইউনিটের উদ্যোগে মঙ্গলবার শিলচরের রংপুর কমল আর্ট একাডেমিতে এক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাডেমির ছাত্র-ছাত্রীদের হাতে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কাছাড় জেলার চিফ ডাইরেক্টর দীক্ষা পাল, অমিত বণিক, বিমলেন্দু দত্ত, নীলরতন রয়, সানি বণিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের কর্মকর্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। শিক্ষার প্রসার এবং সমাজের প্রতিটি স্তরে সাক্ষরতার হার বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও তাঁরা গুরুত্ব আরোপ করেন।



