মাছ ধরতে গিয়ে পা পিছলে নদীর স্রোতে ভেসে নিখোঁজ তরুণী

Spread the news

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর: মাজুলীতে মাছ ধরতে গিয়ে নদীর প্রবল স্রোতে ভেসে এক তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ তরুণীর নাম ২৫ বছর বয়সি ময়ূরী পায়েং। তাঁর বাড়ি মাজুলীর বালি জকাইবোৱা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে মাছ ধরার সময় আচমকাই পা পিছলে গভীর জলে পড়ে যান ময়ূরী। মুহূর্তের মধ্যেই নদীর প্রবল স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগ দেখা দেয়। নিখোঁজ তরুণীর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে ময়ূরীর সন্ধান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *