পরিকাঠামো উন্নয়নে ইটখলা এসিকে ১০ লক্ষ দিচ্ছেন ভুবনেশ্বর কলিতা
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : ইটখলা অ্যাথলেটিক ক্লাবের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছিল বিজেন্দ্র প্রসাদ সিং সচিব থাকার সময় থেকে। সেই একই ধারা অব্যাহত রয়েছে সচিব পঙ্কজ সিংয়ের সময়েও। বর্তমানে ইটখলা এসি-র যে ক্লাব ভবন রয়েছে সেটা তৈরি হয়েছিল বিজেন্দ্র প্রসাদ সিং সচিব থাকা কালে। এবার সেটারই পরিসর বর্ধিত করবেন পঙ্কজ। এরজন্য অনুদানের ডালি তুলে…
