ঠিকাদারি বাণিজ্য ঘিরে কৈলাসহর দীঘিরপাড়ে তুমুল সংঘর্ষ, আহত ২, শূন্যে গুলি পুলিশের

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : সরস্বতী পূজার বিকেলে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে কৈলাসহরের প্রাণকেন্দ্র। ঠিকাদারি বাণিজ্যকে কেন্দ্র করে শহরের কাতাল দীঘিরপাড় এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত রণক্ষেত্রের চেহারা নেয়। সংঘর্ষের জেরে আহত হন কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। পাশাপাশি যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।…

Read More

নিউজিল্যান্ডে ভারত সরকারের নতুন হাই কমিশনার দায়িত্ব পাচ্ছেন মিজোরামের সাইয়াউই

২২ জানুয়ারি : ভারত সরকার মিজোরামের মুয়ানপুই সাইয়াউই (আইএফএস: ২০০৫)-কে নিউজিল্যান্ডে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ করেছে। বর্তমানে তিনি বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। শীঘ্রই তিনি নতুন পদে যোগ দেবেন বলে জানা গেছে। তিনি ২০২২ সাল থেকে নিউজিল্যান্ডে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী নীতা ভূষণকে স্থলাভিষিক্ত করবেন। নীতা ভূষণ ১৯৯৪…

Read More

কৈলাসহরে বাইক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ত্রিপুরার কৈলাসহরের ভাবনার ডাউন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই হল। মৃত্যুর কোলে ঢলে পড়ল আহত কিশোর সামসুদ্দিন (১৫)। আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করে সামসুদ্দিন। উল্লেখ্য, বুধবার সকাল অনুমানিক সাড়ে সাতটা নাগাদ ত্রিপুরার ভাবনার ডাউন এলাকায় বাইক দুর্ঘটনাটি সংঘটিত…

Read More

সাতসকালে ভয়াবহ বাইক দুর্ঘটনা, প্রাণ গেল কিশোরের

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কিশোরের। গুরুতর আহত আরও এক কিশোর। বুধবার সকাল অনুমানিক সাড়ে সাতটা নাগাদ ত্রিপুরার কৈলাসহরের ভাবনার ডাউন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক কিশোরের। জানা যায়, দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে দ্রুত পৌঁছে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায়…

Read More

ত্রিপুরা–অসম সীমান্তে মর্মান্তিক পথ দুর্ঘটনা, যুবকের মৃত্যু

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : ত্রিপুর-অসম সীমান্তে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উত্তর জেলার ত্রিপুরা–অসম সীমান্তবর্তী বিকল্প জাতীয় সড়কের ঝেরঝেরী এলাকায়। স্থানীয় ও দমকল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঝেরঝেরী এলাকায় একটি গুরুতর বাইক দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান অনুযায়ী, পাথরবোঝাই একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলেই দুর্ঘটনাটি ঘটে।…

Read More

চাম্পাইয়ে বলেরো পিকআপ থেকে মাদক উদ্ধার, আটক ২

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। চাম্পাই জেলার ন্গুর গ্রামে আসাম রাইফেলসের একটি বিশেষ অভিযানে এএস ১১ ইসি ৯৫৪০ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের জওয়ানরা ন্গুর গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক…

Read More

মিজোরামে গ্রেফতার গাড়ি চুরির দায়ে পাথারকান্দির চার যুবক

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : মিজোরামের বংকঙে ধরা পড়ল শ্রীভূমি জেলার পাথারকান্দির চার গাড়ি চোর। বংকঙ থানার পুলিশ দুই চাকার গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হল জাকারিয়া আহমেদ (১৯), নূর আহমেদ (১৯), বাবুল হোসেন (১৯) এবং জুনিল হোসেন (১৯)। তাদের লেইতান রামথার, দুর্গালাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়।…

Read More

আগরতলায় শুরু মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকোৎসব “পৃথিবা লাই-হারাওবা”

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : আগরতলায় শুরু হল রাজ্যের মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকোৎসব “পৃথিবা লাই-হারাওবা”-এর ১৬তম উৎসব ও মেলা। সোমবার আগরতলার অন্দর্নগর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। পৃথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি ও পৃথিবা লাই-হারাওবা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিশেষ সহযোগিতা করেছে ত্রিপুরা সরকারের তথ্য…

Read More

রোমান স্ক্রিপ্টের দাবিতে জনজাতি ছাত্রছাত্রীদের বিক্ষোভ, আটক

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : ৪৮তম ককবরক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোমান স্ক্রিপ্টকে ককবরক ভাষার সরকারি লিপি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে জনজাতি ছাত্রছাত্রীদের বিক্ষোভ ঘিরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠানস্থলের আশপাশে একত্রিত হয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং মিছিলের অগ্রগতি আটকে দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়।…

Read More

ক্ষীতিশচন্দ্র নন্দীর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলিপত্র প্রদান নেতাজি ছাত্র যুব সংস্থার

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : ত্রিপুরার ধর্মনগরের বিশিষ্ট সমাজকর্মী, সুপরিচিত ব্যবসায়ী ও দুইবারের নির্বাচিত পঞ্চায়েত প্রধান ক্ষীতিশচন্দ্র নন্দীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে শিলচরের স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা। নেতাজি ছাত্র যুব সংস্থার প্রতিনিধিদল প্রয়াত ক্ষীতিশচন্দ্র নন্দীর ধর্মনগরস্থ বাসভবনে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক দিলু দাস, সহ-সভাপতি ননী গোপাল দেব…

Read More