সাতসকালে ভয়াবহ আগুন, পুড়ল একাধিক দোকান

১৫ নভেম্বর : শনিবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। এদিন ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লালবাজারের কাছে এজরা স্ট্রিটের একটি গুদামে। এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। বরং দ্রুত আগুন ছড়াচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত ২০টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে, এদিন ভোর ৫টা ২৬ মিনিট নাগাদ…

Read More

বিস্ফোরক পরীক্ষা করতে গিয়ে বিস্ফোরণ শ্রীনগরের নওগাম থানায়! মৃত্যু ৯ জনের

১৫ নভেম্বর : শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। আহত হয়েছে অন্তত ২৭ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই পুলিশ এবং ফরেন্সিক দলের আধিকারিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, আহতদের মধ্যে আরও পাঁচ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। জানা…

Read More

১১ হাজারেরও বেশি ভোটে জয়ী মৈথিলী

১৪ নভেম্বর : বিহারের আলিনগর বিধানসভা কেন্দ্রে নিরঙ্কুশ জয় পেলেন বিজেপি প্রার্থী তথা জনপ্রিয় কণ্ঠশিল্পী মৈথিলী ঠাকুর। আরজেডি প্রার্থীকে ১১ হাজারেরও বেশি ভোটে পরাস্ত করে বিজয়ী হন তিনি। বিহারের লোকসঙ্গীতজগতের সুপরিচিত মুখ মৈথিলী ঠাকুর। রাজনীতিতে প্রথমবার পা রাখায় তাঁকে অনেকেই ‘নতুন মুখ’ হিসেবে দেখেছিলেন। তবে ভোটের লড়াইয়ে সেই ধারণা ভুল প্রমাণিত করলেন তিনি। ২০২৫ সালের…

Read More

পশ্চিমবঙ্গ থেকেও মুছে যাবে জঙ্গলরাজ’, বিহার জয়ের পর হুঙ্কার মোদির

১৪ নভেম্বর : বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হল শুক্রবার। আর সেই সঙ্গেই শুরু হয়ে গেল বাংলার ভোটের কাউন্টডাউন। আগামী বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই ভোটকে সামনে রেখে এবার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। রাত পর্যন্ত প্রায় ৯০টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি, জেডিইউ ৮৪-র বেশি আসনে এগিয়ে। এনডিএ-র সরকার…

Read More

জয়ী হলেন আনন্দ মিশ্র

১৪ নভেম্বর : বিধায়ক হলেন আনন্দ মিশ্র। আইপিএসের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া আনন্দ মিশ্র নির্বাচনে জয়ী হয়েছেন। বিহারের বক্সার কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আনন্দ মিশ্র। বিজেপির প্রার্থী হিসেবে তিনি ভোটের ময়দানে নামেন। অসমে দীর্ঘদিন পুলিশ অধীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আনন্দ মিশ্র। নগাঁও ও লখিমপুর জেলার এসপি হিসেবে কর্মরত ছিলেন তিনি। লখিমপুরের এসপি…

Read More

এই চার ‘ওষুধে’ই বিহার জিতে নিলেন নীতীশ-মোদিরা

১৪ নভেম্বর : মোদি ম্যাজিক নয়, বিহারের ভোটে চলল এনডিএ ম্যাজিক (NDA)। উন্নয়নের জোয়ারে গা ভাসাতে তৈরি বিহার। ভোট গণনার ৫ ঘণ্টা পর চিত্রটা স্পষ্ট যে বিহারে এনডিএ সরকারই গঠন হতে চলেছে। একদিকে জাদু করেছেন নীতীশ কুমার (Nitish Kumar), অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারেরও প্রতিশ্রুতি জনগণের বিশ্বাস অর্জন করতে পেরেছে। মোদি-নীতীশের প্রতিশ্রুতিতে ভরসা করেই বিহারে নির্বাচনের…

Read More

দু’শো পেরিয়ে গেল এনডিএ, পিছিয়ে পড়লেন তেজস্বী

১৪ নভেম্বর : পটনার রাস্তায় উড়ছে গেরুয়া আবির। পাটলিপুত্রের মসনদে বসার ম্যাজিক ফিগার ১২২ সকালের পেরিয়ে গিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন NDA। যত বেলা গড়াচ্ছে ততই উল্লাস বাড়ছে বিজেপি-জেডিইউয়ের। এবার দু’শো পেরিয়ে গেল এনডিএ। মহাগঠবন্ধনের থেকে পাঁচগুণ এগিয়ে মোদি-নীতীশের জোট। বিরোধীদের কার্যত ‘হোয়াইটওয়াশ’ করার পথে শাসক-শিবির। এদিকে, পিছিয়ে পড়লেন তেজস্বী যাদব। রাঘোপুর কেন্দ্রে আপাতত ১২৭৩ ভোটে পিছিয়ে…

Read More

দিল্লি বিস্ফোরণের অন্যতম চক্রী উমর নবি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল

১৪ নভেম্বর : ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ডাঃ উমর নবির বাড়ি। দিল্লি বিস্ফোরণের অন্যতম চক্রী উমর নবি। সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণ হয় যে গাড়িতে, সেই গাড়ির ভিতরে ছিলেন উমর। এবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। তদন্ত চলছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের। এরমধ্যেই হামলার অন্যতম মাথা উমর নবির বাড়ি ধ্বংস করে দেওয়া হল। জানা…

Read More

আবারও মোদি ম্যাজিক বিহারে, তৃতীয় স্থানে RJD

১৪ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনের গণনা চলছে। ট্রেন্ডে দেখা যাচ্ছে যে এনডিএ তার প্রতিদ্বন্দ্বী মহাজোটের চেয়ে ১০০টি আসনে এগিয়ে। এনডিএ ১৬০টি আসনে এবং মহাজোট ৬০টি আসনে এগিয়ে। বিজেপি বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হচ্ছে। বিজেপি এখনও ৮১টি আসনে এগিয়ে রয়েছে। জেডিইউ ৭০টি আসনে এগিয়ে। JDU ৫৮টি আসনে এগিয়ে রয়েছে। গণনায় তৃতীয় স্থানে নেমে গেল RJD।…

Read More

কনটেইনার ট্রাকের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষ, সাতজনের মৃত্যু, জখম অন্তত ২০

১৩ নভেম্বর : ভয়াবহ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হল পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে। বৃহস্পতিবার বিকেলে ৪৮ নম্বর জাতীয় সড়কের নারহে এলাকায় নবলে সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে ছুটতে থাকে একটি কনটেইনার ট্রাকের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি আগুনে পুড়ে যায়, মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা। প্রাথমিক তথ্য অনুযায়ী…

Read More