শপিংমলে অগ্নিকাণ্ড, পাঁচজনের মৃত্যু, আহত ২০

১৮ জানুয়ারি : পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিংমলে আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে গুল প্লাজা নামে ওই শপিংমলে আগুন লাগে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।আজ, রবিবার সকালের হালনাগাদ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনও পুরোপুরি নেভানো যায়নি। উদ্ধার অভিযান চলছে। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক…

Read More

গ্রিনল্যান্ডে বাধা, এবার বন্ধু রাষ্ট্রগুলোর উপরেই খড়্গহস্ত ট্রাম্প

১৮ জানুয়ারি : গ্রিনল্যান্ড দখলের পথে বাধা হয়ে দাঁড়ানোয় এবার বন্ধু রাষ্ট্রগুলোর উপরেই খড়্গহস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার একটি চাঞ্চল্যকর ঘোষণায় তিনি ডেনমার্ক সহ ইউরোপের একাধিক দেশের উপর ১০ শতাংশ হারে আমদানি শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের লক্ষ্য মূলত ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড। এই আটটি…

Read More

ব্যাঙ্ক লুট ও পুলিশ স্টেশনে হামলা,  নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১২

১৭ জানুয়ারি : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দু’টি ব্যাঙ্ক লুট ও এক পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর বিবৃতিতে জানায়, ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী খারান শহরে একযোগে তিন স্পটে হামলা চালায়। তাদের লক্ষ্য…

Read More

ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

১৬ জানুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি তাকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপস্থাপন করেছেন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাচাদো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি মেডেলটি উপহার দিয়েছেন। তবে ট্রাম্প সেটি গ্রহণ…

Read More

৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করল ইরান

১৬ জানুয়ারি : সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন এ তথ্য। ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট বলেন, “আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত…

Read More

৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান বন্ধ

১৫ জানুয়ারি : ফের অভিবাসন নীতিতে বড়সড়ো ধাক্কা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ওয়াশিংটন। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। ট্রাম্পের নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পাকিস্তান,…

Read More

ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

১৫ জানুয়ারি : ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে সোমালিয়া। মূলত যুক্তরাষ্ট্রের বিশেষ অনুরোধে ‘ইরান পরিস্থিতি’ নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। গত ১২ দিন…

Read More

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে ২৮ জন নিহত

১৪ জানুয়ারি : থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীসহ আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা। বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে চলন্ত ট্রেনের ওপর ক্রেনটি ভেঙে পড়ে। তখন ট্রেনের…

Read More

ইরানের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন ট্রাম্প

১৪ জানুয়ারি : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সাথে সমস্ত বৈঠক বাতিল করেছেন এবং তেহরানের দমন-পীড়নের মধ্যে বিক্ষোভকারীদের ‘প্রতিষ্ঠানগুলোর দখল’ নিতে বলেছেন। মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প আরও বলেছেন, ‘সাহায্য আসছে।’ তবে এ বিষয়ে আর কোনো তথ্য দেননি। ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানের উপর সামরিক হামলার নির্দেশ দেয়ার কথা প্রকাশ্যে…

Read More

বাংলাদেশে হিন্দু অটোচালককে পিটিয়ে খুন, ৪২ দিনে ১২টি হত্যাকাণ্ড

১৩ জানুয়ারি : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিক হামলার মধ্যে ফের প্রাণ গেল এক যুবকের। ফেনি জেলার দাগনভূঁইয়া এলাকায় রবিবার রাতে ২৮ বছরের অটোচালক সমীরকুমার দাসকে বেধড়ক মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা তাঁর চালানো অটোরিকশাটিও নিয়ে পালিয়েছে। পরে স্থানীয় উপ জেলা হাসপাতালের কাছে যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র…

Read More