বগুড়া–৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
১২ ফেব্রুয়ারি : বগুড়া পুরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ১৫০টি কেন্দ্রের সব কটিতে বিজয়ী হয়ে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামির নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী ও জামাতের বগুড়া শহর শাখার আমির আবিদুর…
