তুষারপাতে ৩০ জনের মৃত্যু, মাইনাস ১৮ ডিগ্রি তাপমাত্রা

২৭ জানুয়ারি : যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে দেশজুড়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র শীত ও প্রবল তুষারপাতের কারণে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে বহু এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি বরফে ঢেকে গেছে। একই সঙ্গে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা—বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট, আর বিদ্যুৎহীন অবস্থায় পড়েছেন আট লাখেরও বেশি…

Read More

ঢাকার প্রাক্তন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের ফাঁসির আদেশ!

২৬ জানুয়ারি : ২০২৪ সালের রক্তক্ষয়ী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে বড়সড় রায় দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ঢাকা মহানগর পুলিশের (DMP) প্রাক্তন কমিশনার হাবিবুর রহমানসহ (Habibur Rahman) তিন শীর্ষ পুলিশকর্তাকে মৃত্যুদণ্ডের (Death Sentence) আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশের ইতিহাসে কোনো পুলিশ কমিশনারের বিরুদ্ধে…

Read More

জিম্বাবুয়ের দক্ষিণাঞ্চলে টানা ভারি বর্ষণ, ভেসে গেল গাড়ি

২৫ জানুয়ারি : জিম্বাবুয়ের দক্ষিণাঞ্চলে টানা ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় একটি গাড়ি ভেসে যাওয়ার ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি দুইজন শিশু রয়েছে, যা এই দুর্ঘটনাকে আরও মর্মান্তিক করে তুলেছে। জিম্বাবুয়ে পুলিশের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মাতাবেলেল্যান্ড সাউথ…

Read More

ফের হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা বাংলাদেশে

২৫ জানুয়ারি : বাংলাদেশে আরও এক হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করা হল। শুক্রবার রাত প্রায় ১টায় চঞ্চল ভৌমিকের দোকানের সামনে এসে হাজির হয় প্রায় ১০ জন যুবকের একটি দল। তাদের মুখে ছিল “আল্লাহু আকবর” ধ্বনি। দুর্বৃত্তদের লক্ষ্য ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। দলের একজন চঞ্চল ভৌমিকের দোকানের দিকে আঙুল তুলে দেখায়। মুখে কাপড় বেধে এগিয়ে আসে…

Read More

বিয়েবাড়িতে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৫, আহত ২৫

২৪ জানুয়ারি : বিয়ের সানাই আর অতিথিদের কলকাকলিতে মুখরিত ছিল চারদিক। চলছিল গানবাজনা আর খাওয়া-দাওয়া। কিন্তু সেই আনন্দঘন মুহূর্ত নিমেষের মধ্যে শ্মশানের নিস্তব্ধতায় পরিণত হল এক আত্মঘাতী জঙ্গির প্রবেশে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের (Khyber Pakhtunkhwa) ডেরা ইসমাইল খান জেলায় একটি বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে (Suicide Blast) প্রাণ হারালেন অন্তত পাঁচ জন। আহত হয়েছেন আরও অন্তত ২৫…

Read More

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে সাতজন নিহত, নিখোঁজ ৮২

২৪ জানুয়ারি : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বান্দুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন। এটি সাম্প্রতিককালের একটি বড় প্রাকৃতিক দুর্যোহ, যা দেশটির পূর্ববর্তী বন্যা ও ভূমিধসের ঘটনাগুলোর সঙ্গে যুক্ত। দুর্ঘটনাটি পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ঘটে। প্রায় সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে এই ভূমিধসের…

Read More

টানা ১৬ ঘণ্টায় সাত জেলায় নির্বাচনী সমাবেশ তারেক রহমানের

২৩ জানুয়ারি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টানা সাত জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই দীর্ঘ ১৬ ঘণ্টার কর্মসূচি সম্পন্ন করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। বেলা ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেন…

Read More

যান্ত্রিক গোলযোগ, মুড়িগঙ্গা নদীতে ডুবে গেল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ

২২ জানুয়ারি : মুড়িগঙ্গা নদীতে যান্ত্রিক গোলযোগের কারণে একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদী তীরবর্তী এলাকায়। বুধবার বিকেলে কচুবেড়িয়া সংলগ্ন মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর দুর্ঘটনাটি ঘটে। জাহাজটি কলকাতা বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্থ জাহাজটির নাম এমভি তামজীদ অ্যান্ড নাসির। প্রাথমিক তদন্তে জানা গেছে,…

Read More

ইরানে বিক্ষোভে তিন হাজারের বেশি লোকের মৃত্যু, জানাল সরকার

২২ জানুয়ারি : ইরানের সাম্প্রতিক ব্যাপক বিক্ষোভে মোট ৩,১১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, এদের মধ্যে ২,৪২৭ জনকে ‘শহিদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শহিদদের মধ্যে সাধারণ বেসামরিক আন্দোলনকারী এবং নিরাপত্তা কর্মীরাও রয়েছেন। ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি আকবর পৌরজামশিদিয়ান বলেছেন,…

Read More

শপিং কমপ্লেক্স আগুন, ৩০ জনের মৃতদেহ উদ্ধার

২২ জানুয়ারি : পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজার একটি দোকান থেকে অন্তত ৩০ জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। করাচির দক্ষিণ জোনের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আসাদ রাজা বুধবার এক সংবাদ…

Read More