শিলচরে হিট অ্যান্ড রান! রংপুরে মৃত্যু বাইক চালকের, আহত ১

রূপক চক্রবর্তী  শিলচর।বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : শিলচরে পুনরায় সংঘটিত হল ভয়ংকর হিট অ্যান্ড রানের ঘটনা। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটল বাইক চালকের। ভয়ঙ্কর এই দুৰ্ঘটনা সংঘটিত হয় শুক্রবার রাতে শিলচর-ইম্ফল জাতীয় সড়কের রংপুর ক্লক টাওয়ারের সামনে। মৃত বাইক চালক উধারবন্দ শালগঙ্গার বাসিন্দা প্ৰদীপ ধর বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায় বাইকের দুই যুবক…

Read More

পূর্ব ধলাই অঞ্চলের দীর্ঘদিনের বেহাল গ্রামীণ সড়ক অবিলম্বে সংস্কারের দাবিতে পথে নামল যুব কংগ্রেস

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : ধলাই কেন্দ্রের যুব কংগ্রেস ও পালংঘাট ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে মোহনখাল এলাকায় শনিবার আয়োজিত হয় এক প্রতিবাদী কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আমরাঘাট বাজার পয়েন্ট থেকে রামমানিকপুর পর্যন্ত অর্থাৎ ভুবনখাল, মোহনখাল ও নাগাখাল হয়ে যাওয়া এই সড়কটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় নির্মিত হলেও বর্তমানে চরম…

Read More

৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে শবে বরাত

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি: আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে মুসলিম সমাজে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ ‘শবে বরাত’ পালিত হবে। এ বছর চাঁদ দেখা নিয়ে কোনও মতভেদ না থাকায় সর্বসম্মতিক্রমে নির্ধারিত তারিখেই শবে বরাত পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমের কেন্দ্রীয় হিলাল কমিটি, আহলে সুন্নত ওয়াল জামাত, নদয়াতুত তামির, জমিয়ত উলামা, ত্রিপুরা রাজ্য ইমাম সংস্থা সহ বিভিন্ন…

Read More

কাছাড়ে বিরল জাম্পিং মাকড়সার সন্ধান, ভারতে প্রথম

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : বরাক উপত্যকার জীববৈচিত্র্য গবেষণায় নতুন সংযোজন। কাছাড় জেলার সংরক্ষিত অরণ্যাঞ্চল থেকে বিরল প্রজাতির একটি জাম্পিং মাকড়সার সন্ধান পেয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকদের দাবি, ভারতে এই প্রজাতির মাকড়সার এটি প্রথম নথিভুক্ত উপস্থিতি। গবেষকদের মতে, এই আবিষ্কার শুধু বরাক উপত্যকার অজানা জীববৈচিত্র্যকেই সামনে আনেনি, বরং ইন্দো-বর্মা জীববৈচিত্র্য হটস্পট অঞ্চলে এখনও কতটা গবেষণার…

Read More

বদরপুরে ডাম্পার-ট্রাভেলার বাসের মুখোমুখি, মৃত ৩, আহত ২৫

মান্তু  নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : শ্রীভূমি জেলার বদরপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের, আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার সকাল প্রায় ৬টা নাগাদ শ্রীগৌরী এলাকায় দ্রুতগতির একটি ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী একটি ট্রাভেলার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাভেলারটি রাস্তার পাশের…

Read More

শ্রীভূমিতে “সুরক্ষিত শৈশব, সোনালী অসম” অভিযানের আওতায় সচেতনতামূলক ও জেলাভিত্তিক তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : প্রত্যেক শিশুর নিরাপত্তাই সোনালী অসমের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করে,এই মূলমন্ত্রকে সামনে রেখে শুক্রবার  শ্রীভূমির নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে “সুরক্ষিত শৈশব, সোনালী অসম” শীর্ষক ৯০ দিনের রাজ্যব্যাপী শিশু সুরক্ষা অভিযানের অংশ হিসেবে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও জেলাভিত্তিক তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিশু সুরক্ষা ইউনিট (DCPU) এবং শ্রীভূমি…

Read More

ছাগলমোয়া এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল নূরকে বিদায় সংবর্ধনা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : পাথারকান্দি শিক্ষাখণ্ডের বাজা‌রিছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৯৯০ নম্বর ছাগলমোয়া এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল নূর তাঁর সুদীর্ঘ শিক্ষকতা জীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করছেন আগামী ৩১ জানুয়ারি, শনিবার। সরকারি ছুটি থাকায় নির্ধারিত দিনের আগেই বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে তাঁকে এক জমকালো ও আবেগঘন সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। স্কুল…

Read More

সোনাই বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে, জানালেন দলের নেতা মহাবীর সিং

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : আগামী বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি সোনাই বিধানসভা কেন্দ্রে প্রার্থিত্ব প্রদানের বিষয়টি চূড়ান্ত করতে চলেছে।সোনাইয়ে প্রার্থী হচ্ছেন সমাজবাদী পার্টির জেলা সভাপতি শাহনূর আলম লস্কর। শুক্রবার শিলচরে সাংবাদিকদের এ কথা জানান সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় নেতা মহাবীর সিং। তিনি বলেন, সোনাই বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী আগে জয়ী হয়েছিলেন। এখানে দলের সাংগঠনিক ভিত…

Read More

লঙ্গরশাহ বাবার বার্ষিক উরুস সম্পন্ন

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : লক্ষীপুর পয়লাপুলের ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গরশাহ বাবার মোকাম ও মসজিদ কমিটির আয়োজনে বৃহস্পতিবার বার্ষিক উরুস মোবারক সফলভাবে সম্পন্ন হয়। সকাল ৯টা থেকে মোকাম প্রাঙ্গণে কিরাত-গজল প্রতিযোগিতা, ওয়াজ মহফিল, জোহর নামাজ, হিফজ ছাত্রদের দস্তুরবন্দি, মিলাদ ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতি হাজি আলিম উদ্দিন মজুমদার ও সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর…

Read More

পুরোনো পেনশন ব্যবস্থার পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শিলচর জেলা কর্মচারী পরিষদের

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : সদৌ অসম কর্মচারী পরিষদের নির্দেশে শিলচর জেলা কর্মচারী পরিষদের নেতৃত্বে জেলার শিক্ষক, কর্মচারী ও অধিকারীগণ শুক্রবার ক্ষুদিরাম বসুর পাদদেশে পুরোনো পেনশন ব্যবস্থা (ওপিএস) পুনর্বহালের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। এনপিএস ও ইউপিএস ব্যবস্থা প্রত্যাহার করে ওপিএস পুনঃপ্রবর্তনের জন্য স্মারকপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।বক্তব্য রাখতে গিয়ে পরিষদের নেতারা জানান, ২০০৫ সালের…

Read More