বাংলাদেশ ও কার্বি আংলঙে বাঙালি হত্যাকাণ্ডের প্রতিবাদে করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিছিল
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু বাঙালি যুবক দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে জ্যান্ত পুড়িয়ে হত্যার ঘটনার পর থেকেই প্রতিবাদের সুর চড়া হয়ে উঠেছে বরাক উপত্যকায়। ওই ঘটনার বিরুদ্ধে প্রথম দিন থেকেই ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। কিন্তু সেই প্রতিবাদের মধ্যেই আবারও বাঙালিদের উপর নেমে আসে নতুন করে বর্বরতা ও সহিংসতার কালো…
