পুলওয়ামা হামলার শহিদদের স্মরণে শ্রীভূমিতে খুশি স্মৃতি সংস্থার কালো দিবস পালন

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : ২০১৯ সালের এই দিনে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতীয় সেনার কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন এবং বহু সেনা আহত হন। এই মর্মান্তিক ঘটনার স্মৃতিতে প্রতিবছরের মতো এ বছরও দেশজুড়ে পালিত হয় কালো দিবস। এ উপলক্ষে শ্রীভূমির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থা-র উদ্যোগে…

Read More

ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় ভারতমালা কাজ বন্ধ করলেন জমি মালিকরা সৈদপুরে

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : ক্ষতিপূরণের অর্থ না পাওয়ার অভিযোগে ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মাণ সড়কের কাজ বন্ধ করে দিলেন জমি মালিকরা। ঘটনাটি ঘটেছে সোনাই বিধানসভা কেন্দ্রের সৈদপুর দ্বিতীয় খণ্ড এলাকায়। রবিবার জমি মালিকরা একত্রিত হয়ে সৈদপুর দ্বিতীয় খণ্ড বাইপাসে ভারতমালা সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেন। আন্দোলনকারীদের অভিযোগ, জমি ও বসতবাড়ি অধিগ্রহণ করা হলেও…

Read More

‘ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস’ পাচ্ছেন সমাজকর্মী প্রদীপ দত্ত রায়

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস ২০২৫–২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ দত্ত রায়। তাঁকে ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস’ প্রদান করা হবে নিউজ ম্যানিয়া-র ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সহযোগিতা করছে কাছাড় কলেজ-এর বাংলা বিভাগ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল…

Read More

হাইলাকান্দিতে স্কিল যাত্রা ৩.০ পর্যায়ের সচেতনতা কর্মসূচির উদ্বোধন

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : শিক্ষার্থীদের নিজস্ব দক্ষতা অনুযায়ী ক্যারিয়ারের জন্য বিষয় নির্বাচনে  সহযোগিতার হাত সরকার থেকে বাড়িয়ে দিতে হাইলাকান্দি জেলার কৈয়া মডেল হাইস্কুলে শনিবার আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের অধীনে “স্কিল যাত্রা (ফেজ-৩) – স্কিল অন হুইলস” সচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষতা প্রশিক্ষণ সম্পর্কে…

Read More

মহা শিবরাত্রী : ভোর থেকেই পূণ্যার্থীরা ভুবন পাহাড়ে আরোহন, বিকেলে বাড়ল সংখ্যাও

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থে শনিবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা। ভোর থেকেই পূণ্যার্থীরা ভুবন পাহাড়ে আরোহন শুরু করেন এবং বিকেলের পর থেকে হাজার হাজার তীর্থযাত্রীকে পাহাড়মুখী হতে দেখা যায়। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাছাড় জেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ প্রশাসনের উদ্যোগে মতিনগর বাজারে একটি…

Read More

পুলিশ হেফাজতে রাজেশ মির্ধার মৃত্যু ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত চাইল কংগ্রেস

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : ডলু চা-বাগানে প্রয়াত রাজেশ মির্ধার বাড়িতে গিয়ে কংগ্রেস প্রতিনিধিদল খোঁজখবর নিয়ে ক্ষতিপূরণ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানালো কংগ্রেস। শনিবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায়ের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলু চা-বাগানে প্রয়াত রাজেশ মির্ধার বাড়িতে যান। সঞ্জীব রায় রাজ্য সরকারের কাছে দাবি জানান, মৃতের স্ত্রী…

Read More

সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য : লায়ন্স গভর্নর

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২জি-র জেলা গভর্নর পঙ্কজকুমার পোদ্দারের সরকারি সফর উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল লায়ন্স আই হাসপাতালের ক্লাবহাউসে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছে।বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পোদ্দার ক্লাবের কাজকর্ম ও সদস্যদের প্রশংসা করে বলেন, উত্তর-পূর্বাঞ্চলে এই জেলার অধীনে ৯০টি ক্লাব সক্রিয়। তিনি শিলচরের লায়ন্স আই…

Read More

ধলাইয়ে লরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, বাজেয়াপ্ত দু’টি নম্বর প্লেটও

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করেছে ধলাই পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই-লায়লাপুর সড়কের আর্যানপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার লরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এএস ০১ এনসি ৩৮৫৬ নম্বরযুক্ত লরিটিতে তল্লাশি চালানোর…

Read More

শিলচরে ফ্যাটি লিভার সনাক্তকরণ শিবির

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : ভারত বিকাশ পরিষদ-এর ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখা-এর উদ্যোগে শিলচরের  শিলংপট্টি  এলাকায় এক সফল ফ্যাটি লিভার সনাক্তকরণ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। জীবনযাপনজনিত লিভার রোগের ক্রমবর্ধমান প্রবণতার প্রেক্ষাপটে আয়োজিত এই শিবির সাধারণ মানুষের মধ্যে বিশেষ সাড়া জাগায়। ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ফ্যাটি লিভার…

Read More

আহলে সুন্নাত ওয়াল জামাত-এর সোনাই আঞ্চলিক কমিটি পুনর্গঠন

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : আহলে সুন্নাত ওয়াল জামাত-এর সোনাই আঞ্চলিক কমিটি পুনর্গঠন করা হল।শনিবার সাধারণ সভার মাধ্যমে সোনাই কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার সোনাই শহরের এক বিবাহ ভবনে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সভাপতি মওলানা মাশুক আহমেদ লস্করের সভাপতিত্বে এবং বিভিন্ন জিপির প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন আঞ্চলিক কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মনোনীত…

Read More