৮২ লক্ষ টাকার অবৈধ সিগারেট বাজেয়াপ্ত আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : কাছাড় জেলায় চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য পেল আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৮২ লক্ষ টাকা মূল্যের অবৈধ Esse Light সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে।আসাম রাইফেলস সূত্রে জানা গেছে, কাছাড় জেলায় অবৈধ সামগ্রী পাচারের তথ্য পাওয়ার পর কাছাড় পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান চালানো…

Read More

সংবাদ প্রকাশের জেরে সংবাদকর্মীর ওপর হামলা শিলচরে, অভিযুক্ত ভুমাফিয়া

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সংবাদকর্মী সুরজিৎ চক্রবর্তীর ওপর হামলা ভুমাফিয়া অরবিন্দ দাসের। ঘটনাটি ঘটেছে শিলচরর ন্যাশনাল হাইওয়ে আউট পোস্ট সংলগ্ন এলাকায়। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রবিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ সুরজিৎ চক্রবর্তী তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে ন্যাশনাল হাইওয়ে আউট পোস্টে আসেন। সেই সময়…

Read More

শিলচর সৎসঙ্গ বিহারের গুরুভ্রাতারা দুই সামাজিক সংস্থাকে আর্থিক সহায়তা ও খাবার বিতরণ

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে শিলচর সৎসঙ্গ বিহারের দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত কয়েকজন গুরুভ্রাতা যৌথভাবে একটি মহৎ প্রকল্পে অংশ নিয়েছেন। রবিবার দুপুরে এই উদ্যোগে দু’টি বেসরকারি সামাজিক সংস্থার পরিচালকদের হাতে আর্থিক সহায়তা রাশি এবং আবাসিকদের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। দাসকলোনিস্থিত ‘এরা আমাদের’ সংস্থা বিকলাঙ্গ শিশুদের সেবায় নিয়োজিত এবং বিবেকানন্দ…

Read More

হিমালয় বিষয়ক গবেষণায় প্রথম পুরস্কার পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : হিমালয় বিষয়ক যুগান্তকারী গবেষণার জন্য আন্তর্জাতিক শৈবাল (শেওলা) সম্মেলনে প্রথম পুরস্কার অর্জন করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশবিজ্ঞান বিভাগের গবেষক রোমিত সিংহ রায়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক অ্যালগাল ও সায়ানোব্যাকটেরিয়া জীববিজ্ঞান সম্মেলনে পোস্টার উপস্থাপনার জন্য শনিবার তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। প্রসঙ্গত, রোমিত সিংহ রায় অধ্যাপিকা…

Read More

সংগঠনকে আরও শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান আমিনুলের

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : সোনাইয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন আমিনুল হক লস্কর। রবিবার সোনাই ব্লক কংগ্রেস কমিটি ও মণ্ডল কমিটির নবনিযুক্ত পদাধিকারীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে তিনি দলীয় কর্মীদের নির্বাচনের প্রস্তুতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দেন।অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা দলীয় টিকিট প্রত্যাশী আমিনুল…

Read More

লেখক বিশ্ময়চমক গোস্বামীর “ব্লুপ্রিন্ট শিলচর -এ স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট”

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : লেখক বিশ্বয় চমক গোস্বামীর গ্রন্থ ‘ব্লুপ্রিন্ট শিলচর-এ স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট’ রবিবার শিলচর প্রেস ক্লাবে প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোক্তা বিবেকানন্দ পোদ্দার, প্রবীণ সাংবাদিক ও প্রেস ক্লাবের সহ-সভাপতি ঋতন ভট্টাচার্য, অধ্যাপক শান্তনু ধর, শিক্ষাবিদ সুজিত ভট্টাচার্য, বসুদেব ভট্টাচার্য, গোবিন্দ কাংশবণিক এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে।…

Read More

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল পাথারকান্দি কবি সাহিত্যিক সংস্থা আমার ভাষা আমার প্রাণ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২২ ফেব্রয়ারি : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির পবিত্র সন্ধ্যায় পাথারকান্দি কবি সাহিত্যিক সংস্থা “আমার ভাষা আমার প্রাণ” এক অনাড়ম্বর কিন্তু হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সিদ্ধার্থ শেখর পাল চৌধুরীর বাসভবনে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় আলোচনা, সঙ্গীত ও স্বরচিত…

Read More

গোপন তথ্য ফাঁস ও দুর্নীতির অভিযোগে সরব করিমগঞ্জ জেলা কংগ্রেস

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা-কে ঘিরে তীব্র সমালোচনা করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের নেতা সাহাদত আহমদ চৌধুরী। তাঁর অভিযোগ, ভূপেন বরার নেতৃত্বের কারণেই গত এক দশক ধরে ক্ষমতার বাইরে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। পাশাপাশি, দলের ভেতরে থাকা আরও কয়েকজন “বিশ্বাসঘাতককে” চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের…

Read More

মুখ্যমন্ত্রীর “উপাসনা” প্রকল্পের অধীনে কাশিপুর সর্বজনীন শিবমন্দিরে অর্থদান

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : শিলচর ব্লক মণ্ডলের অধীনে তারাপুরের কাশিপুর অঞ্চলে ৩৪ নম্বর বুথে বুথ কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনার বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ দলীয় কর্মকর্তারা। স্থানীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর “উপাসনা” প্রকল্পের…

Read More

শিলচর বাইপাসে গণধর্ষণের শিকার যুবতী

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : শিলচর বাইপাসে এবার গণধর্ষণের শিকার হলেন যুবতী। যুবতীর হবু স্বামীকে আটকে রেখে একে একে সাত দুষ্কৃতী চরিতার্থ করল পাশবিক বাসনা। বাইপাসে চেংকুড়ি রোড সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে ঘটে এই নারকীয় ঘটনা। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং – মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফরকে ঘিরে তখন জেলায় পুলিশের সক্রিয়তা ছিল তুঙ্গে,…

Read More