সংবাদকর্মী সুরজিৎ চক্রবর্তীর ওপর প্রাণঘাতী হামলার নিন্দা করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস মুখপাত্রের

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : সংবাদকর্মী সুরজিৎ চক্রবর্তীর উপর ভূ-মাফিয়াদের প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস। সংগঠনের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী এক বিবৃতিতে এই হামলার তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। শুভজিৎ চক্রবর্তী জানান, ভূ-মাফিয়া অরবিন্দু দাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জেরেই এই হামলার ঘটনা…

Read More

রাতে এক্সকাভেটর দিয়ে পয়লাপুরে নেহেরুর মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : গভীর রাতে এক্সকাভেটর ব্যবহার করে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মূর্তি ভেঙে দেওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে লক্ষীপুর কেন্দ্রের পয়লাপুর এলাকায়। এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পয়লাপুর চৌমাথায় স্থাপিত নেহেরুর পূর্ণাবয়ব মূর্তিটি সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা এক্সকাভেটর দিয়ে…

Read More

রোটারি প্রতিষ্ঠা দিবস ও বিশ্ব শান্তি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ক্লাব অব গ্রেটারের

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠা দিবস এবং বিশ্ব শান্তি ও সংঘাত নিরসন দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। শান্তি, সম্প্রীতি ও সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এদিনের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। সোমবার সকালে মাসিমপুর পাথারধর এলাকায় এক শান্তি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে…

Read More

সংবাদকর্মী সুরজিৎ চক্রবর্তীর ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা, দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি প্রেস ক্লাবের

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : শিলচরে সংবাদকর্মী সুরজিৎ চক্রবর্তীর ওপর সংঘটিত প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে শিলচর প্রেস ক্লাব। সোমবার প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই হামলার ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের…

Read More

পূর্ব কচুদরম জগন্নাথ মন্দিরে কিশোর নাথকে উষ্ণ অভ্যর্থনা

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : পূর্ব কচুদরম জগন্নাথ মন্দির প্রাঙ্গণে সোমবার এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বড়খলা কেন্দ্রের চেংকুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ঐতিহ্যবাহী স্থানে প্রাক্তন বিধায়ক কিশোর নাথকে স্থানীয় বাসিন্দারা উষ্ণ অভ্যর্থনা জানান। জনতার করতালি, উচ্ছ্বাস এবং সমর্থনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কিশোর নাথকে স্বাগত জানাতে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে…

Read More

নিলামবাজারে নৃশংস হত্যাকাণ্ড, কুঠারের আঘাতে স্ত্রীর মৃত্যু, আত্মসমর্পণ স্বামীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার নিলামবাজারে এক লোমহর্ষক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। পারিবারিক কলহের জেরে স্বামীর কুঠারের আঘাতে প্রাণ হারালেন স্ত্রী সুফিয়া বেগম। নৃশংস ঘটনাটি সংঘটিত হয় সোমবার।ঘটনার পর অভিযুক্ত স্বামী জয়নাল উদ্দিন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।…

Read More

মহিলা প্রতিনিধিত্বের দাবিতে সোনাইর মাঠে কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : অসম বিধানসভায় আজ পর্যন্ত বরাক উপত্যকা থেকে কোনও মুসলিম মহিলা বিধায়ক নির্বাচিত হয়ে সদনে প্রবেশ করেননি। সেই প্রেক্ষাপটে ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন কংগ্রেস নেত্রী নাজিয়া ইয়াসমিন মজুমদার। আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এলাকার অধিকাংশ মহিলার মতামত ও উৎসাহেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। নাজিয়া ইয়াসমিন…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে ড্রোন প্রযুক্তি ও প্রয়োগ নিয়ে পাঁচদিনের শিবির সম্পন্ন 

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো ড্রোন প্রযুক্তি ও প্রয়োগ বিষয়ক পাঁচদিনের ২৩তম শিবির। বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, থ্রিডি প্রিন্টিং ল্যাব ও উদ্যোগ উন্নয়ন কেন্দ্রের সহায়তায় আয়োজিত এই শিবিরের উদ্যোক্তা ছিল শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি। পৃষ্ঠপোষকতায় ছিল জেট অ্যারোস্পেস অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার ও প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র আইএইচএফসি। গত ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি…

Read More

হাইলাকান্দিতে ইয়াবা উদ্ধার, আটক যুবতীসহ দুই

অনিন্দিতা পাল, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : হাইলাকান্দিতে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে পুলিশ। হাইলাকান্দি বাইপাসের বাউয়ারঘাট প্রথম খণ্ডে অবস্থিত ড্রিমল্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় ১৫ কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা…

Read More

ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডে প্রদীপ দত্তরায়কে সম্মানিত করার জন্য নিউজ ম্যানিয়া গ্রুপকে অভিনন্দন প্রাক্তনী আকসার

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : শিলচরের কাছাড় কলেজে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রদীপ দত্তরায় সহ বরাক উপত্যকার তিনজন বিশিষ্ট ব্যাক্তিত্বকে চতুর্থ বর্ষের ‘ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা জানিয়েছে নিউজ ম্যানিয়া গ্রুপ। তাঁদের এই পদক্ষেপকে অভিনন্দন জানালেন ‘প্রাক্তনী আকসার সদস্যরা। এক প্রেস বার্তায় প্রাক্তনী আকসার মুখ্য আহ্বায়ক অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর বলেন যে প্রদীপ দত্তরায়ের নেতৃত্বে…

Read More