কুসংস্কারের জেরে বর্বরতার শিকার, একমাস জঙ্গলে কাটানোর পর আট সদস্যের পরিবার জয়পুর থানায় আশ্রয়
কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ৭ মার্চ : আধুনিক যুগেও কুসংস্কারের জেরে বর্বরতার শিকার হল এক খাসিয়া পরিবার। ডাইনি অপবাদ দিয়ে কাছাড় জেলার জয়পুর থানা এলাকার হরিনগর মুক্তাছড়া খাসিয়া পুঞ্জি থেকে একটি অসহায় পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ উঠেছে একই পুঞ্জির কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে। শনিবার প্রায় একমাস জঙ্গলে কাটানোর পর আট সদস্যের ওই পরিবারটি জয়পুর থানায় এসে…
