ধলাইয়ে উন্নয়নের প্রতিশ্রুতি, অমিয়কান্তিকে সমর্থনের আহ্বান মুখ্যমন্ত্রীর

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : নির্বাচনী প্রচারে ধলাই বিধানসভা এলাকার পালংঘাটে এক জনসভায় অংশ নিয়ে বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশের সমর্থনে একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার অনুষ্ঠিত এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধলাইয়ে স্বাস্থ্য পরিষেবার উন্নতির লক্ষ্যে একটি ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি এলাকার…

Read More

বিজয় সংকল্প সমাবেশে কংগ্রেসকে তীব্র আক্রমণ, একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : বড়খলা ও ধলাই বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস ও নির্দলীয় প্রার্থীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার বড়খলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে আয়োজিত “বিজয় সংকল্প সমাবেশে” অংশ নিয়ে তিনি একাধিক জনমুখী প্রতিশ্রুতি ঘোষণা করেন। সমাবেশটি কার্যত বিজেপি সমর্থকদের জনসমুদ্রে পরিণত…

Read More

গুড ফ্রাইডে উপলক্ষে লায়ন্স ক্লাবের উদ্যোগ, শিলচরে চার্চে বিশেষ অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : ‘গুড ফ্রাইডে’ উপলক্ষে আজ আম্বিকাপট্টি এলাকার প্রেসবিটারিয়ান চার্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ‘লায়ন্স ক্লাব অফ সিলচার ভ্যালি ভিউ’। ক্লাবের একটি প্রতিনিধিদল সেখানে উপস্থিত থেকে ধর্মীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং উপস্থিত ভক্তদের সঙ্গে কিছু মূল্যবান সময় কাটায়।চার্চ সূত্রে জানা গেছে, ধর্মীয় আচার অনুযায়ী প্রায় ৪০ জন মহিলা এদিন উপবাস…

Read More

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি, লক্ষীপুরে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : কাছাড় জেলার লক্ষীপুরের লালপানি চৈলতারথল এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। জানা গেছে, বাড়ির মালিক আলি হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেসময় ঘটে এই মর্মান্তিক অগ্নিকাণ্ড। খবর পেয়ে তাঁরা দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন, তাঁদের…

Read More

রূপমের স্মৃতি মঞ্চে কস্তুরী হোম চৌধুরীকে সম্মাননা

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : বরাক উপত্যকার প্রখ্যাত নাট্য সংস্থা ‘রূপম’ আয়োজিত ৪৫তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাংক নাটক প্রতিযোগিতা ২০২৬-এর ২৮ মার্চ ‘ইন্দু ভূষণ হোম চৌধুরী স্মৃতি মঞ্চ’-এ বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ কস্তুরী হোম চৌধুরীকে উত্তরীয় ও মানপত্র ভূষিত করে সম্মানিত করা হয়েছে।প্রখ্যাত আইনজীবী ইন্দুভূষণ হোম চৌধুরীর কন্যা এবং অসম সরকার সাহিত্য পুরস্কারপ্রাপ্ত…

Read More

বহু প্রতীক্ষিত শ্রীশ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ মন্দির প্রতিষ্ঠা হল প্রণবানন্দ লেনে

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকলো শিলচর পুরনিগম অধীনস্ত প্রণবানন্দ লেন। বহু প্রতীক্ষিত নর্মদেশ্বর শিবলিঙ্গ মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন অবশেষে বাস্তবায়নে রূপ নিল। বুধবার সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে সংশ্লিষ্ট লেনের শিবমন্দির প্রতিষ্ঠার সূচনা হলেও বৃহস্পতিবার সকাল সাতটা থেকে মন্দির প্রতিষ্ঠার ক্রিয়াবিধি শুরু হয়। শ্রীশ্রী মহাদেবের রুদ্রাভিষেক পুজাচ্চর্ণার মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়।…

Read More

শিলচরে শুরু জাতীয় যোগাসন প্রতিযোগিতা

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : শিলচরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩৭তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুপরণা রায়, রাধামাধব কলেজের অধ্যক্ষা অরুন্ধতি দত্ত চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্কর…

Read More

বিদেশি বিতাড়নে ব্যর্থতার পর আবার সময় চাওয়া হাস্যকর, কটাক্ষ বিডিএফের

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : বিদেশি বিতাড়ন ইস্যুতে বিজেপির সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও যারা এই সমস্যার সমাধান করতে পারেনি, তাদের পক্ষ থেকে আবারও পাঁচ বছরের সময় চাওয়া সম্পূর্ণ হাস্যকর। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের এক নির্বাচনী সভায় দাবি করেন,…

Read More

করিম উদ্দিনের সমর্থনে মাইক্রোফোন হাতে আক্তার, সোনাইয়ে জমে উঠছে দ্বিমুখী লড়াই

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে সোনাই আসনে লড়াই ক্রমেই তীব্র আকার নিচ্ছে। মূলত দুই প্রার্থীর মধ্যে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা জোরালো হয়েছে। প্রতিদিনই প্রচারের তীব্রতা বাড়ছে, বদলাচ্ছে সমীকরণ—সব মিলিয়ে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। এই পরিস্থিতির মধ্যেই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার সমর্থনে মাঠে নেমে জোর প্রচার চালাতে দেখা গেল বিক্ষুব্ধ কংগ্রেস নেতা তথা…

Read More

আমিনুলের সমর্থনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতার একাধিক সভা সোনাইয়ে

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : নির্বাচনের আবহে সোনাই বিধানসভা এলাকায় জোরদার প্রচারে নেমেছে কংগ্রেস। দলীয় প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে একাধিক জনসভায় বক্তব্য রাখতে এসে বিজেপি ও এজিপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক আব্দুল বাচিত চৌধুরী। সোনাইয়ের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত সভাগুলিতে তিনি বলেন, “মুসলিম সমাজের মধ্যে যদি ইমান ও আত্মসম্মান বজায় থাকে,…

Read More