শ্রীভূমিতে দু’দিনের আন্তর্জাতিক নাট্য উৎসব শুরু
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : শ্রীভূমিতে আনুষ্ঠানিকভাবে শুরু হল বিশ্ববীণা আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব। জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের সূচনা পর্বে উপস্থিত বক্তারা নাট্যপ্রেমীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশ্ববীণার আন্তর্জাতিক নাট্য উৎসব দেখতে সারা বছর অপেক্ষায় থাকেন নাট্য অনুরাগীরা। প্রতি বছর নতুন নতুন নাটক ও দেশ-বিদেশের শিল্পীদের আগমনে শ্রীভূমি শহর…
