রামকৃষ্ণনগর সমজেলায় যথাযোগ্য মর্যাদায় সাধারণতন্ত্র দিবস পালন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : ৭৭ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করলেন রামকৃষ্ণনগর সমজেলার সাধারণ জনগণ। সোমবার ভোর হতে না হতেই দেশাত্মবোধক সঙ্গীতে মুখরিত হয় আকাশ বাতাস। এদিন তিরঙ্গায় ছেয়ে যায় বৃহত্তর রামকৃষ্ণনগর। স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়।বাড়িঘর বাজার হাট সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ে পতাকা উত্তোলন…
