বৃহস্পতিবার “বরাক উৎসব” শ্রীভূমি সরস্বতী বিদ্যানিকেতনে

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : “সাতবোনের” এই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর, ভাষা ও শিল্প সাংস্কৃতির আদান প্রদানে গড়ে ওঠা সমন্বয়ের সম্পর্ককে আরও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে বরাকের তিন জেলায় একযোগে, কেআরসি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে পাঁচদিন ব্যপী বরাক উৎসব। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী বিদ্যানিকেতনে “বরাক উৎসব…

Read More

বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : বরাক উপত্যকায় গৌহাটী হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বা সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানালো উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। বুধবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকলিপি পাঠিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করার দাবি জানিয়েছেন পরিষদের…

Read More

শিলকুড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি যাদব মহাসভার

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : শিলকুড়ি চতুর্থ খণ্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার পূজা রাজভর নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের ছোট ভাই পাপ্পু গোয়ালা ও মা মীনা গোয়ালা সাংবাদিকদের জানান, প্রায় ১৫ বছর আগে পূজার বিয়ে হয় স্থানীয় প্রদীপ রাজভরের পুত্র প্রভাকর রাজভরের সঙ্গে।…

Read More

আসাম রাইফেলস ও ডিআরআইয়ের যৌথ অভিযানে ৩৯ কোটির ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ৩

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : আসাম রাইফেলস ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স) কাছাড় জেলায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান চালায়। মঙ্গলবার গভীর রাতে অভিযান চলাকালীন ৩০৬ জাতীয় সড়ক দিয়ে ১ লক্ষ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট পাচার করার সময় ত্রিপুরার বাসিন্দা তিনজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক…

Read More

গুরুপরম্পরা ছাড়া সাধনা অসম্পূর্ণ,  নাথধর্মের দর্শন তুলে ধরলেন স্বামী শিবনাথজি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : নাথধর্মের উৎপত্তি দেবাদিদেব মহাদেবের চেতনা থেকে এই ঐতিহ্যবাহী ধর্মধারার বিস্তার ঘটেছে মহাযোগী গোরক্ষনাথের হাত ধরে। গুরুপরম্পরাই নাথধর্মের মূল ভিত্তি। গুরুপরম্পরা ব্যতীত দীক্ষা সম্ভব নয়, সাধনাও সম্পূর্ণ হয় না এই তাৎপর্যপূর্ণ বক্তব্য তুলে ধরলেন ওড়িশার কেয়ার ব্যাঙ্ক মঠের অধীশ্বর, প্রখ্যাত যোগগুরু স্বামী শিবনাথজি মহারাজ। শ্রীভূমিতে অনুষ্ঠিত এক বিশাল ধর্মীয়…

Read More

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীভূমির বিশিষ্ট ব্যবসায়ী চিন্টু

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীভূমির এক বিশিষ্ট ব্যবসায়ী। মঙ্গলবার রাতে শিলচর থেকে শ্রীভূমি আসার পথে মকই ভাঙ্গায় দুর্ঘটনায় মৃত্যু ঘটল শ্রীভূমির বিশিষ্ট ব্যবসায়ী ঘাটলাইনস্থিত শ্যাম ট্রেডার্সের স্বত্বাধিকারী অমিত বারগোডিয়া (চিন্টু)। জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। কর্মরত…

Read More

নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষিকা খুশিরানি দাসকে স্মরণ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : প্রয়াত শিক্ষিকা খুশিরানি দাসকে স্মরণ করে নানা কর্মসূচির আয়োজন করল শ্রীভূমির খুশি স্মৃতি সংস্থা। বৈবাহিক জীবনের মাত্র ১১ মাসের মধ্যেই ২৬ দিনের শিশুকে রেখে অকালে প্রয়াণ ঘটে খুশিরানি দাসের। তাঁর অকাল প্রয়াণের দশ বছর পূর্তিতে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। খুশির স্মৃতিকে…

Read More

উধারবন্দে শতাধিক যুবক অগপ-তে যোগদান

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির নেতৃত্বে উধারবন্দ কেন্দ্রে প্রায় শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদে যোগদান করলেন। এই যোগদান অনুষ্ঠানটি উধারবন্দ অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে, যা কাছাড় জেলার রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।অনুষ্ঠানে অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে…

Read More

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড যুবকের

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় ৩৪ বছর বয়সি এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল কাছাড় জেলা ও দায়রা আদালত। সোমবার অতিরিক্ত দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক কোর্ট) বঙ্কিম শর্মা এই রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তের নাম তুতন দাস (৩৪)। তিনি শিলচর সদর থানার অন্তর্গত লেবুরবন্ড এলাকার বাসিন্দা। মামলাটির সূত্রপাত ২০২১ সালের…

Read More

শিলচরে ই-অটো মালিক ও চালক সংস্থার মিছিল

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : একাধিক দাবিতে মঙ্গলবার শিলচরে মিছিল সংগঠিত করল শিলচর আরবান অ্যারিয়া ই-অটো রিক্সা অনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। এদিন ট্রাঙ্ক রোডের গান্ধী মেলার মাঠের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়, যেখানে অংশগ্রহণকারীরা ধরনায় বসেন। ধরনা কর্মসূচি শেষে অ্যাসোসিয়েশনের পক্ষ…

Read More