শিলচরে হাজারো কণ্ঠে ‘মায়াবিনী’, জুবিনের জন্মদিনে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি
বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : অসমের হার্টথ্রব, কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুবিন গর্গের ৫৩তম জন্মদিনে শিলচর রঙিন হয়ে উঠল হাজারো শিল্পী ও সঙ্গীতপ্রেমীর সমবেত কণ্ঠে। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও জুবিন অনুরাগীদের সমন্বয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ‘মায়াবিনী’ গানটি পরিবেশিত হয় হাজারো কণ্ঠে। অনুষ্ঠানের শুরুতে কেক…
